ভিয়েনা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নদী যেখানে খনন হবে সেখানে, প্রশাসন দখলদার মুক্ত করবে : টুকু ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প জার্মানি থেকে প্রায় ৫,০০০ সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু আগামীকাল সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যের শপথ হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: রাষ্ট্রপতি

ভোলার লালমোহনে ভূয়া দুদক কর্মকর্তা আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২
  • ৩৮ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি : ভোলার লালমোহনে মোস্তাফিজুর রহমান সবুজ (২৪) নামে এক ভূয়া দুদক কর্মকর্তা কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোরে চরফ্যাশন উপজেলার চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। সবুজ ওই এলাকার রফি উদ্দিনের ছেলে এবং তজুমদ্দিন সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।

লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানন, সবুজ নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে গত ৭ ফেব্রুয়ারি লালমোহন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমনের মুঠোফোনে কল দিয়ে টাকা দাবি করে। তারই প্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি সবুজের মুঠোফোনে দশ হাজার টাকা বিকাশ করেন ভাইস চেয়ারম্যান। তবে পুনরায় টাকা দাবি করলে ভাইস চেয়ারম্যানের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সবুজকে আটক করা হয়। এ ঘটনায় সবুজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এনায়েত হোসেন।

ভোলা/ইবিটাইমস

জনপ্রিয়

নদী যেখানে খনন হবে সেখানে, প্রশাসন দখলদার মুক্ত করবে : টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে ভূয়া দুদক কর্মকর্তা আটক

আপডেটের সময় ০১:১৭:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২