ভিয়েনা ১০:১১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নদী যেখানে খনন হবে সেখানে, প্রশাসন দখলদার মুক্ত করবে : টুকু ইরানের নতুন প্রস্তাবে ‘সন্তুষ্ট নন’ ট্রাম্প জার্মানি থেকে প্রায় ৫,০০০ সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু আগামীকাল সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যের শপথ হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: রাষ্ট্রপতি

ঝালকাঠিতে এবছর বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
  • ৯৪ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধি : ধান ও চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠিতে এবছর কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অধিক জমিতে বোরো আবাধ হবে। কৃষকরা বীজতলা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বীজতলা করেছে। কৃষকরা মাঠ চাষ দিয়ে বীজ রোপনের প্রস্তুতি করছে। ইতোমধ্যেই বোরো আবাদের সিংহভাগ জমিতে বীজ রোপন করছে এবং এখনও চাষাবাদের ধারা অব্যাহত রয়েছে। পূর্বে যে সকল জমিতে বোরো আবাধ করা হয়নি সেই সকল জমিতে এবছর বোরো আবাদে কৃষকরা কোমর বেধে  নেমেছেন।

ঝালকাঠি জেলার চারটি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা বোরো প্রধান এলাকা হিসেবে চাষাবাদ হয়ে আসছে। অন্য দুটি উপজেলা রাজাপুর ও কাঠালিয়ায় বোরো আবাদ ছিটে ফোটা হচ্ছে। এ দুটি উপজেলায় কৃষকরা আমন ধান কর্তনের পরে মাঠে তিল, মরিচ, সরিষা ইত্যাদি রবি ফসলের চাষাবাদে নেমে যায়।

ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, এবছর বোরো চাষাবাদের জন্য ১২ হাজার ৫শ হেক্টর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৮শ হেক্টরে হাইব্রিড জাতের ও ১০ হাজার ৭শ হেক্টরের উচ্চ ফলনশীল জাতের আবাদ লক্ষ্যমাত্রাভুক্ত রয়েছে। জেলায় এপর্যন্ত জেলায় ১৬শ ৮ হেক্টরে হাইব্রিড ও ৯হাজার ৫৯২ হেক্টরে বোরো আবাদ করা হয়েছে। জেলায় ৭৩ হেক্টরে হাইব্রিড ও ৫৭৩ হেক্টরে উচ্চ ফলনশীল জাতের বীজতলা তৈরী করা লক্ষ্যমাত্রা রয়েছে। কিন্তু কৃষকরা ৯২ হেক্টরে হাইব্রিড ও ৫শ ৯৪ হেক্টরে বীজতলা ইতোমধ্যে করে ফেলেছে।

ঝালকাঠির জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোঃ মনিরুল ইসলাম জানান ধান ও চালের দাম উদ্ধমূখী থাকায় কৃষকরা এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আরও ১ হাজার হেক্টরে আবাদ সম্প্রসারণ হবে মর্মে ধারণা প্রকাশ করেছেন।

বাধন রায় /ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

নদী যেখানে খনন হবে সেখানে, প্রশাসন দখলদার মুক্ত করবে : টুকু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে এবছর বোরো আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা

আপডেটের সময় ০৭:৪৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২