ভিয়েনা ১২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

হুমকিতে বেড়িবাঁধসহ ঘর-বাড়ি আবাসন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
  • ৭৯ সময় দেখুন

লালমোহনে নদী পাড়ের মাটি কেটে নেয়া হচ্ছে ইটভাটায়!

লালমোহন (ভোলা) প্রতিনিধি:  ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের বেতুয়া স্লুইজের খামারের খাল এলাকার মেঘনা নদীর পাড়ের মাটি ভেকু দিয়ে কেটে নেয়া হচ্ছে ইটভাটায়। কখনও দিনে-কখনও রাতে, এভাবে মাসের পর মাস নদীর পাড়ের মাটি কেটে নেয়ায় হুমকিতে রয়েছে ওই এলাকার বেড়িবাঁধসহ আশেপাশের ঘর-বাড়ি।

নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, চরফ্যাশনের জনতা ব্রিকস নামের একটি ইটভাটার জন্য নদীর পাড় থেকে মাটি কেটে নেয়া হচ্ছে। এতে সহযোগীতা করছেন স্থানীয় সালাউদ্দিন নামের এক কথিত প্রভাবশালী।স্থানীয়রা মনে করছেন খুব শিগগিরই যদি নদী পাড়ের মাটি কাটা বন্ধ করা না হয় তাহলে যেকোনো সময় ভেঙে যেতে পাড়ে বেড়িবাঁধসহ আশেপাশের ঘর-বাড়ি।

এ ব্যাপারে জনতা ব্রিকসসের মালিক মো. মামুন জানান, ওইসব জমি কিনে সেখান থেকে মাটি কাটা হচ্ছে। তবে নদী পাড়ের জমি থেকে মাটি কাটা কতটুকু যৌক্তিক সে বিষয়ে জানতে চাইলে প্রতিবেদককে তার সাথে দেখা করার  আমন্ত্রণ জানান মামুন। আর তার সহযোগী সালাউদ্দিন বলছে,  ভাঙা রাস্তা মেরামরতের জন্য ইট দেয়ায় তাকে সহযোগীতা করছেন তিনি।

এ বিষয়ে লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, নদী পাড়ের জমি থেকে কেউ মাটি  কাটতে পারবে না। আর কেউ যদি এমনটা করে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভোলা/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হুমকিতে বেড়িবাঁধসহ ঘর-বাড়ি আবাসন

আপডেটের সময় ০২:৫৮:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২