ভিয়েনা ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি পুনরায় শুরু প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন

নাজিরপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৯

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২
  • ৫৭ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের  ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে উন্নত চিকিৎসকার জন্য শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে  ঢাকা প্রেরন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে। এ সময় ওই জমিতে থাকা দোকান-পাট ভাংচুর ও মালামাল লুট-পাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, ওই দিন রাত পৌনে ১১টার দিকে ওই বাজারে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় জেলাল সর্দার ও   ইউপি সদস্য মো. লুৎফর রহমান   শেখ গ্রপের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে  জেলাল সর্দার গ্রæপের জেলাল সর্দার (৭০), আফজাল সর্দার (৬৫), সেকেন্দার সর্দার (৫৫), শফিকুল ইসলাম (৩০), আজিজুল (৩৫), মো. ইউসুফ (৩০) ও মো. রফিকুল ইসলাম (৩৫) এ ৭ জন। এদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া লুৎফর রহমান গ্রপের দুলাল সর্দার (৪২) ও আক্কাশ শেখ (৫২) আহত হয়েছেন। তারা বাগেরহাটের কচুয়া উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছেন। তবে গুরুতর আহত আফজাল সর্দার, ইউসুফ ও রফিকুল ইসলামকে ঢাকা প্রেরন করা হয়েছে।

আহত জেলাল সর্দার জানান, তার পৈত্রিক সম্পত্তি নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও তার লোকজন ওই রাতে হামলা চালায়। সেখানে থাকা দু’টি দোকান ঘর ভাংচুর করে ও তাতে থাকা মালামাল লুট করে নেয়। এ সময় আমাদের সাতজনকে পিটিয়েও কুপিয়ে আহত করে।

তবে এমন অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্যের পুত্র মো. জাহিদ হোসেন জানান, ওই জমিটি তাদের (জাহিদ)। জমিতে অবৈধভাবে প্রতিপক্ষ ঘর উত্তোলন করে। তাদের ঘর সরাতে বললে তারা বিভিন্নভাবে কাল ক্ষেপন করে। এ নিয়ে সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে আমাদের দুই জন অঅহত হয়েছেন।

ওই বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লিটু জানান, ওই জমিটি জেলাল সর্দারদের বলে আমি জানি। এ নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর শুনে সেখানে গিয়ে জেলাল সর্দার ও তার লোকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি।

এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি,তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, খবর শুনে ওই রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাই নি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

সৌদি আরবে পৌঁছেছেন ৩৯,৩৯৮ জন বাংলাদেশি হজযাত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৯

আপডেটের সময় ০৬:৫৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ ফেব্রুয়ারী ২০২২