ভিয়েনা ১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ৫৯ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার বিকালে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা আক্তার মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার আবুল খায়ের, দরিদ্র চ্যারিটি ফাউন্ডেশন হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীরসহ সংগঠনের সদস্যবৃন্দ।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিনহাজুল ইসলাম বলেন, শায়েস্তাগঞ্জ একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। এই রুটের ১২ টি আন্তঃনগর ট্রেনের সবগুলো ট্রেনই এখানে যাত্রা বিরতি দেয়। এখান দিয়ে যাতায়াত করা যাত্রীদের কথা চিন্তা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্রেস্ট ফিডিং কর্ণারটি স্থাপন করা হয়েছে। আমরা আশাকরছি ট্রেন দিয়ে যাতায়াতকারী মায়েরা এর সুফল ভোগ করবে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন

আপডেটের সময় ০১:৩১:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২