ভিয়েনা ০৮:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

নাজিরপুরে অপহরনের ১৮ দিন পর অপহরনকারী সহ মাদরাসা ছাত্রী উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
  • ৪৯ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর : পিরোজপুরের নাজিরপুরে অপহরনের ১৮দিন পর অপহৃত মাদরাসা ছাত্রী (১৫) কে উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার (১৪ জানুয়ারী) রাতে তাকে বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলা থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরনের  সাথে জড়িত থাকার অভিযোগে অপহরনকারী মো. ছিদ্দিকুর রহমান (২১) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ছিদ্দিকুর রহমান বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার বুনাহায় ইউনিয়নের পাতুশা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। আর ওই মাদরাসা ছাত্রীর বাড়ি উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামে।সে পাশ্ববর্তী নেছারাবাদ উপজেলার গুয়ারেখা মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি, তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, গত ২৭ডিসেম্বর ওই মাদরাসা ছাত্রী অপহৃত হয়। পরে গত ০১ জানুয়ারী অপহৃত ওই মাদরাসা ছাত্রী   অজ্ঞাত স্থান থেকে তার পিতা-মাতাকে মুঠো ফোনে ফোন দেয়। সে সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে তাকে   বগুড়া জেলার ধুপচাচিয়া উপজেলার বুনাহায় ইউনিয়নের পাতুশা গ্রাম থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরনকারীকেও আটক করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হবে।

অপহৃত ওই মাদরাসা ছাত্রীর পিতা-মাতা জানান, অপহরনকারী তাদের গ্রামের (শ্রীরামকাঠী) আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে কারো সহযোগীতায় এ ঘটনা ঘটিয়েছে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নাজিরপুরে অপহরনের ১৮ দিন পর অপহরনকারী সহ মাদরাসা ছাত্রী উদ্ধার

আপডেটের সময় ১২:০৪:১৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২