ভিয়েনা ০৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন সংবর্ধনা নিতে নয়, এই জনপদের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে এসেছি – স্পিকার মেজর হাফিজ সালজবুর্গে ট্রেনের ধাক্কায় অস্ট্রিয়ার জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক ম্যানিঙ্গারের মৃত্যু ‘যতদিন লাগে’ ইরানের বন্দর অবরোধ করবে যুক্তরাষ্ট্র: পেন্টাগন প্রধান ট্রাম্পের অন্য দেশকে হুমকি দেওয়ার অধিকার নেই : লুলা মাতামুহুরীতে পর্যটক নিখোঁজ নেত্রকোণায় জ্বালানি তেল মজুতের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা বগুড়ায় ৪ হাজার লিটার ডিজেল জব্দ ঝিনাইদহে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রাশিয়া ইউক্রেনে হামলা চালালে যুক্তরাষ্ট্র ‘কড়া ব্যবস্থা’ নেবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২
  • ৬৬ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া ইউক্রেনে হামলা চালালে যুক্তরাষ্ট্র মস্কোর বিরুদ্ধে ‘কড়া ব্যবস্থা’ নেবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ ছাড়া হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয় তার মিত্ররাও ইউক্রেনের পাশে থাকবে।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, ‘ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা জড়ো করার ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক ফোনালাপে প্রেসিডেন্ট বাইডেন তাঁকে নিশ্চিত করেছেন যে, রাশিয়া যদি ইউক্রেনে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্ররা ইউক্রেনের পাশে থাকবে।’

ইউক্রেনে হামলার ব্যাপারে বাইডেন পুতিনকে সতর্ক করার পরই এই সমর্থনের কথা জানালো হোয়াইট হাউস। ফোনালাপে বাইডেন ইউক্রেনের প্রতি জোর সমর্থনের ব্যাপারে তাঁর প্রতিশ্রুতির কথা পুনরায় ব্যক্ত করেন।

ফোনালাপ শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের অটল সমর্থনের জন্য বাইডেনের প্রশংসা করে বলেন, ‘এটি দুই দেশের সম্পর্কের বিশেষ প্রকৃতি বলে প্রমাণ করে।’

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইসরাইল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়া ইউক্রেনে হামলা চালালে যুক্তরাষ্ট্র ‘কড়া ব্যবস্থা’ নেবে

আপডেটের সময় ০৫:১০:২৫ অপরাহ্ন, সোমবার, ৩ জানুয়ারী ২০২২