ভিয়েনা ০১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: অর্থমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
  • ৭৯ সময় দেখুন

ঢাকা: চলতি ২০২১-২০২২ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ—এমন আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সোমবার (২০ ডিসেম্বর) অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিভিন্ন দেশে অনুষ্ঠিত রোডশো’র আউটকাম তো আছেই। রোডশো করার সঙ্গে সরাসরি কোনও হস্তক্ষেপ হয় বলে বিশ্বাস করি না। এখনও বিশ্বের মানুষ মনে করে আমাদের যে অগ্রগতি ও অর্জন, এটা বিস্ময়ের বিষয়।’

জিডিপির প্রবৃদ্ধি বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমান অর্থবছরে আমাদের প্রাক্কলিত প্রবৃদ্ধি রয়েছে ৭ দশমিক ২ শতাংশ। আমরা বিশ্বাস করি, ৭ দশমিক ২ শতাংশ অর্জন করতে পারবো। আমাদের এক্সপোর্টও বেড়েছে। এক্সপোর্টে যা আশা করেছিলাম তার চেয়ে বেশি হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে তৈরি করা জিনিস ব্যবহারে সবাইকে আগ্রহী করতে হবে। কারণ, মেড ইন বাংলাদেশ ইজ অ্যা কনসেপ্ট, ইজ অ্যা ফিলোসফি।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৭.২ শতাংশ: অর্থমন্ত্রী

আপডেটের সময় ০৬:৩১:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১