ভিয়েনা ০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক লালমোহনে গাছ পোড়ানোর দায়ে ইটভাটা মালিককে জরিমানা নোংরা পরিবেশে সেমাই তৈরি: লালমোহনে কারখানা মালিককে জরিমানা লালমোহনে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক দুই আসনের উপনির্বাচন: ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে : জাতিসংঘ মহাসচিব ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানকে হামলা বন্ধের আহ্বান ইইউ ও উপসাগরীয় দেশগুলোর ইরান থেকে নাগরিক সরিয়ে নিচ্ছে ইন্দোনেশিয়া

নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগ করতে হবে : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ৫৫ সময় দেখুন

সিলেট প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন দিতে হলে অবশ্যই এর আগে সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।

শনিবার বিকেলে সিলেটের রেজিস্ট্রি মাঠে সিলেট মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে জিয়াউর রহমানের নাম উচ্চারণ করা হয়নি, তাজউদ্দিন আহমদের কথা উচ্চারণ করা হয়নি। এমনকি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীকে আড়ালে রাখা হয়েছে।’ স্বাধীনতার যুদ্ধ এদেশের আপামর জনতা করেছে; একজন ব্যক্তি বা একক কোনো দল করেনি বলেও উল্লেখ করেন বিএনপি নেতা।

মির্জা ফখরুল আরও বলেন, সরকার খালেদা জিয়াকে বিদেশ যেতে দিচ্ছে না। উন্নয়ন ও মেগা প্রকল্পের কথা বললেও, দেশে দারিদ্র্য বেড়েছে, অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশে বিচার ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, করোনায় মারা গেছে বহু লোক, টিকা নিয়েও দুর্নীতি হয়েছে।

যুক্তরাষ্ট্রে র‍্যাবের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়ার কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশে মুক্তভাবে নিঃশ্বাস নেওয়ার সুযোগ নেই।

সমাবেশে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বিকৃত করছে। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে স্বাধীনতার যুদ্ধের শুরু হয়েছে; এটা সরকার মানতে চায় না। গণতন্ত্র হত্যা, বাকস্বাধীনতা হরণ করছে আওয়ামী লীগ।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি, সিলেট বিভাগের আহ্বায়ক আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হবিগঞ্জে গাঁজা ও গরুসহ বিপুল টাকার মালামাল আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনের আগেই সরকারকে পদত্যাগ করতে হবে : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১