ভিয়েনা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর ঝালকাঠিতে হাম-রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচির উদ্বোধন খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু হবিগঞ্জে খোয়াই ব্রিজে টমটমের ধাক্কা: নিচে পড়ে নারীর মৃত্যু গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪ বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই : মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী

জমি বিক্রি করে মেম্বার প্রার্থীর রাস্তা নির্মাণ!

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
  • ৬৩ সময় দেখুন

শেখ ইমন, ঝিনাইদহঃ নিজের আবাদী জমি বিক্রি করে চার কিলোমিটার রাস্তা সংস্কার করে দিচ্ছেন মামুনুর রশিদ নামে এক মেম্বার প্রার্থী। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের খুলুমবাড়ি গ্রামের বসির মন্ডলের ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে হাকিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দিতা করছেন। জমি বিক্রি করে জনসাধারণের জন্য মামুনুর রশিদের এই রাস্তা নির্মানের খবর এলাকায় বেশ প্রসংশিত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, হাকিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কয়েক হাজার লোকের বসবাস এই ওয়ার্ডের মানুষ কাঁদা পানি মাড়িয়ে চলাচল করতেন। সাধারণ মানুষের কষ্টের শেষ নেই। মামুনুর রশিদের ভাষ্যমতে, ভোট নয়, জনগনের আস্থা অর্জনের জন্যই তিনি বালি এবং ইট দিয়ে রাস্তা সংস্কারের মাধ্যমে চলাচলের উপযোগী করে তুলছেন। আর এই টাকা তিনি পিতার নামে থাকা ২০ শতক আবাদী জমি বিক্রি করে জোগাড় করেছেন।

শৈলকুপার মাদলা  গ্রাামের বাসিন্দা আবু দাউদ জানান, মেম্বাররা সাধারণত নির্বাচনের আগে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটের পর আর দেখা পাওয়া যায় না। কিন্তু মামুন নির্বাচিত হওয়ার আগেই চলাচলের অযোগ্য রাস্তাটি সংস্কার করে দিয়েছেন। আইয়ুব হোসেন নামে মামুনের প্রতিদ্বন্দি প্রার্থী বলেন, মামুনের এমন কাজকে আমি সাধুবাদ জানাই। স্থানীয় হাকিমপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু বলেন, জমি বিক্রির টাকা দিয়ে রাস্তা সংস্কার করা এক বিরল ঘটনা। মামুনুর রশিদের এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ঝিনাইদহ/ইবিটাইমস
জনপ্রিয়

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জমি বিক্রি করে মেম্বার প্রার্থীর রাস্তা নির্মাণ!

আপডেটের সময় ০৩:০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১