ভিয়েনা ০৭:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক

রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ৬২ সময় দেখুন

ইতালি থেকে ব্যুরো চিফঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী  (মুজিব বর্ষ) উদযাপনের অংশ হিসেবে গতকাল (১৩ ডিসেম্বর, ২০২১) রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে বাংলাদেশ ও এফএও’র মধ্যে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MoU) স্বাক্ষরিত হয়।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং এফএও-তে স্থায়ী প্রতিনিধি মোঃ শামীম আহসান এবং খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক জনাব চু ডংইউ (QU Dongyu) সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেন। এর ফলে এফএও’র মূল ভবনে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে তাঁর নামে বাংলাদেশ রুম স্থাপন করা হবে যা, বিভিন্ন সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা সভা অনুষ্ঠান  ছাড়াও ফ্যাসিলিটেশন (facilitation) সেন্টার হিসেবে ব্যবহার করতে পারবেন।

এই অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, এমপি বাংলাদেশ থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন এবং স্বাক্ষর আনু্ষ্ঠানিকতা অবলোকন করেন।

এফএও’র সাথে বাংলাদেশের চার দশকের অধিক ঘনিষ্ঠ অংশীদারিত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে (মুজিব বর্ষ) বঙ্গবন্ধুর নামে এ রুম স্থাপনে সহায়তা প্রদানের জন্য এফএও’র মহাপরিচালককে আন্তরিক ধন্যবাদ জানান।

মহান বিজয়ের মাসে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের ধারাবাহিকতায় একটি আন্তর্জাতিক সংস্থায় “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষরের তাৎপর্যপূর্ণ ঘটনাকে আবেগের এবং গৌরবের একটি মুহুর্ত বলে তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান এফএও-তে স্থায়ী প্রতিনিধি তার বক্তৃতায় বাংলাদেশ ও এফএও’র প্রায় ৪৮ বছরের গভীর অংশীদারিত্বের কথা স্মরণ করেন। এ প্রসঙ্গে তিনি এফএও এবং ডব্লিউএফপি’র নীতি-নির্ধারণী নির্বাহী বোর্ডে বাংলাদেশ সম্প্রতি নির্বাচিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরো উল্লেখ করেন যে, বাংলাদেশ প্রথমবারের মত আগামী ৮-১১ মার্চ ২০২২ এশিয়া প্যাসিফিক এফএও আঞ্চলিক সম্মেলন (Asia-Pacific FAO Regional Conference, APRC) আয়োজন করতে যাচ্ছে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এর শুভ উদ্বোধন করবেন। এফএও’র মহাপরিচালক স্বল্পোন্নত দেশের তালিকা হতে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের সাম্প্রতিক চূড়ান্ত সুপারিশ এবং এর চলমান উন্নয়ন অভিযাত্রার কথা উল্লেখ করে এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

উক্ত অনুষ্ঠানে চীন ও থাইল্যান্ডের স্থায়ী প্রতিনিধি, এশিয়া গ্রুপের চেয়ারপার্সন হিসেবে  ইন্দোনেশিয়ার প্রতিনিধি স্বশরীরে এফএও’র শেখ জায়েদ সেন্টারে উপস্থিত ছিলেন। এছাড়া, ভারত, ফিলিপাইন ও মালয়েশিয়ার প্রতিনিধিবৃন্দ জুম মাধ্যমে সংযুক্ত ছিলেন। রাষ্ট্রদূত জনাব শাব্বির আহ্মদ চৌধুরী (সচিব, পশ্চিম ইউরোপ)সহ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তা, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তাবৃন্দ ভার্চুয়ালি এবং রোম দূতাবাসের কর্মকর্তাবৃন্দ স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মনিরুজ্জামান মনির/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রোমে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে “শেখ মুজিব-বাংলাদেশ রুম” স্থাপনে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেটের সময় ০৫:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১