ভিয়েনা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত শিক্ষা মন্ত্রণালয় ‘ইবাদতখানা’, অসৎ কাজের স্থান নেই : শিক্ষামন্ত্রী মিয়ানমারে পাচারকালে চট্টগ্রাম থেকে বিপুল ডিজেলসহ ১২ জন আটক ইসরাইলি হামলায় সিরিয়ায় নিহত ১ এরদোয়ানের সঙ্গে নিরাপত্তা আলোচনায় ইস্তাম্বুলে জেলেনস্কি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১৪ মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুতিন ও এরদোয়ানের প্রধানমন্ত্রীর সঙ্গে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ লালমোহনে প্রায় ৪০ কেজি ওজনের চিত্রা হরিণ উদ্ধার ঝালকাঠির ফিলিং স্টেশনগুলোতে জ্বালানী তেল সংকট

গোপনেই বিমানবন্দর ছাড়লেন ডা. মুরাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ৪৩ সময় দেখুন

ঢাকা: সবার চোখ ফাঁকি দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। রোববার সন্ধ্যা ৬টার দিকে তিনি বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সাধারণ যাত্রীদের গেট দিয়ে বিমানবন্দর ছাড়েন।

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের একটি সূত্র বলছে, প্রথমে ডা. মুরাদ বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু, সেখানে অনেক গণমাধ্যমকর্মীর উপস্থিতি দেখে তিনি ভেতরে চলে যান।

নাম প্রকাশ না করা এই সূত্রটি বলছে, ‘এরপর মুরাদ হাসান বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে যান। সেখানে থেকে সাধারণ যাত্রীদের সারিতে দাঁড়িয়ে তিনি বিমানবন্দর ছাড়েন। বাইরে তাঁর জন্য একটি গাড়ি প্রস্তুত ছিল।’

জানা গেছে, করোনার দুই ডোজ টিকার সনদ না থাকায় দেশ ছেড়ে উড়াল দেওয়া ডা. মুরাদ হাসান কানাডায় ঢুকতে পারেননি। এখন প্রশ্ন উঠেছে, ভ্যাকসিন সার্টিফিকেট ও কোভিড প্রোটোকল না মেনে ডা. মুরাদ কীভাবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কানাডায় গেলেন?

এর আগে ডা. মুরাদ হাসান কানাডা ও দুবাই প্রবেশ করতে ব্যর্থ হয়ে দেশে ফেরেন আজ বিকেল ৪টা ৫১ মিনিটে। এমিরেটস এয়ারলাইনসের ইকে-৫৮৬ নম্বর ফ্লাইটে তিনি ঢাকা পৌঁছান। দেশে ফেরার সময় তাঁর পরনে ছিল জিন্সের নীল রঙের প্যান্ট, গায়ে ছিল অ্যাশ রঙের হুডি জ্যাকেট।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইউরোপীয়ান বাংলা জার্নালিস্ট এসোসিয়েশনের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গোপনেই বিমানবন্দর ছাড়লেন ডা. মুরাদ

আপডেটের সময় ০৭:১২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১