ভিয়েনা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

উত্তরা-আগারগাঁও রুটে চললো মেট্রোরেল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১
  • ১৪১ সময় দেখুন

ঢাকা: পারফরম্যান্স টেস্টের অংশ হিসেবে সর্বোচ্চ ঘণ্টায় ১৫ কিলোমিটার গতিতে উত্তরা থেকে আগারগাঁও রুটে চলাচল করেছে মেট্রোরেল। উত্তরা থেকে আগারগাঁও অংশের দূরত্ব ১১ দশমিক ৫৮ কিলোমিটার।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এই পথ পাড়ি দিতে মেট্রোর সময় লাগে দেড় ঘণ্টা। এসময় উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনে থেমে দুপুর ১২টা ৪৭ মিনিটে আগারগাঁও অংশে পৌঁছে যায় রেল।

মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এ বি এম আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, আগামী রোববার (১২ ডিসেম্বর) প্রথমবারের মতো (আনুষ্ঠানিক) মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে। এজন্য বৃহস্পতিবার এ অংশে পরীক্ষামূলকভাবে মেট্রোরেল চালানো হয়েছে। এর আগে মিরপুর-১০ নম্বর পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল সীমাবদ্ধ ছিল। পরীক্ষামূলক বলে এ চলাচলে যাত্রী পরিবহন করা হবে না।

তিনি আরও বলেন, মূলত রেললাইন, বৈদ্যুতিক সঞ্চালন লাইন ও স্টেশনের যাবতীয় প্রস্তুতি পরীক্ষা করার জন্য এই রুটে মেট্রোরেল চালানো হয়।

এদিকে, আগামী বছরের ডিসেম্বরে দেশের প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের বাণিজ্যিক চলাচল শুরুর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ২০ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ প্রকল্পটি উত্তরা তৃতীয় পর্ব থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণ করা হবে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২ শতাংশ। তবে উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও পর্যন্ত প্রকল্পের অগ্রগতি ৮৯ দশমিক ৬১ শতাংশ। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ২২ হাজার কোটি টাকা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

উত্তরা-আগারগাঁও রুটে চললো মেট্রোরেল

আপডেটের সময় ০৬:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর ২০২১