ভিয়েনা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান নেত্রকোণায় মাদক কারবারি আটক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর ধনবাড়ী স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির বিরুদ্ধে মহাসড়কে এলাকাবাসীর মানববন্ধন মির্জাপুরে চীনা নাগরিক পরিচয়ে বিয়ে করতে এসে জেরার মুখে পালালো দুই যুবক মাভাবিপ্রবিতে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিষয়ক একাডেমিক সেমিনার অনুষ্ঠিত তামাক পণ্যের কর বৃদ্ধি ও বর্ধিত মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২

রাঙ্গা-এনাদের ঔদ্ধত্য থামান : নতুনধারা বাংলাদেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ৬৬ সময় দেখুন

ঢাকা থেকে হাফিজা লাকীঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আন্দোলন থামানোর চেষ্টা না করে অনুগ্রহপূর্বক আপনার রাঙ্গা-এনাদের ঔদ্ধত্য থামান।যাদেরকে বছরের পর বছর আপনারা লালন পালন করে জনগনের রক্ত চোষার ব্যবস্থা করেছেন।

২৭ নভেম্বর বিকেল ৪ টায় ‘দুর্ঘটনামুক্ত পথ এবং নতুনধারার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, কতটা ঔদ্ধত্য তৈরি হলে একজন বাস মালিক কোটি কোটি টাকা আমজনতার কাছ থেকে আয় করার পরও বলে- ‘হাফপাশ বেসরকারি বাসে হবে না’! এরা পশুর চেয়েও অধম হয়ে যাচ্ছে, এদরকে প্রতিহত করতে তরুণদেরকে কঠোর আন্দোলনে নামতে হবে।

নতুনধারা বাংলাদেশ এনডিবির পক্ষ থেকে আমরা দুর্ঘটনামুক্ত পথ এবং হাফপাশসহ সকল দাবির সাথে সহমত হয়ে শিক্ষার্থীদের পাশে আছি-থাকবো ।এই দাবি কোন অযৌক্তিক দাবি নয়; এই দাবি আমজনতার অধিকার।সেই অধিকার না দিয়ে বাস মালিক রাঙ্গা ও এনার সাথে সরকারের সংশ্লিষ্ট মহল যদি আর ঐক্যমত হয় তাহলে কঠোর আন্দোলনে নতুনধারাও রাজপথে নামবে শিক্ষার্থীদের সাথে।

এসময় বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের মাতাব্বর, জোবায়ের মাতাব্বর, রাকিব ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।

ঢাকা/ ইবিটাইমস

ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে : ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাঙ্গা-এনাদের ঔদ্ধত্য থামান : নতুনধারা বাংলাদেশ

আপডেটের সময় ০২:০৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১