ভিয়েনা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দেবে ইউনেস্কো ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯, গেজেট কাল তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী সংসদ সচিবালয় কমিশনের ৩৭তম বৈঠকে বাজেট অনুমোদন ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ BDOAA অলিম্পিয়াডে মাভাবিপ্রবি’র সাফল্য: ভাইস- চ্যান্সেলরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ যুদ্ধের পরিণতি নিয়ে সৌদি আরবে উপসাগরীয় নেতাদের বৈঠক

সমন্বিত মাস্টারপ্ল্যান জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
  • ৫৯ সময় দেখুন

ঢাকাঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সমন্বিত বিদ্যুৎ ও জ্বালানি মাস্টারপ্লান জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সহযোগিতা করবে। ২০৫০ সাল পর্যন্ত জ্বালানি ও বিদ্যুৎ খাত উন্নয়নের পরিকল্পনা ও দিক নির্দেশনা রয়েছে এই মহাপরিকল্পনায়।

রাজধানীতে আয়োজিত ‘সমন্বিত জ্বালানি এবং বিদ্যুৎ মহাপরিকল্পনা নিয়ে অংশীজন সভা’য় তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, অংশীজনদের সাথে পরবর্তীতে আলোচনা করে মহাপরিকল্পনা চূড়ান্ত করা হবে। তিনি বলেন, National Determined Contribution (NDC) তে ২০৩০ সালের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি খাত ৪৮.৯% গ্রিন হাউস গ্যাস কমানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। সোলার হোম সিস্টেম স্থাপনে বাংলাদেশ বিশ্বের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সরকার কার্বণ নিঃসরণ কমানোকে প্রাধান্য দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। বিদ্যমান মাস্টারপ্ল্যান পর্যালোচনা করে প্রযুক্তি ও নীতিমালা যুগোপযোগী করা, জ্বালানি তথ্য ব্যবস্থাপনা সিস্টেম উন্নয়ন করা, প্রাথমিক জ্বালানি সরবরাহ চূড়ান্ত করে এনালাইসিস, চাহিদার পূর্বাভাস, পাওয়ার সিস্টেম পরিকল্পনা গ্রহণ করা, এলএনজি আমদানি, পরিবেশ ও সামাজিক অবস্থা বিবেচনা, এই সমন্বিত মহাপরিকল্পনা স্থান পেয়েছে। এখানে চাহিদা পূর্বাভাস বিষয়ে বিভিন্ন মডেল অবতারণা করা হয়েছে।

পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ বিভাগের সচিব মোঃ হাবিবুর রহমান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতু নাওকি এসময় উপস্থিত ছিলেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

সংরক্ষিত নারী আসনে নির্বাচিত হলেন যারা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সমন্বিত মাস্টারপ্ল্যান জ্বালানি নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেটের সময় ০৬:৩৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১