ভিয়েনা ০৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

বেগম জিয়াকে বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ১১৪ সময় দেখুন

ঢাকা: বেগম জিয়াকে বিদেশে নেয়ার জন্য বিএনপি’র দাবিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, একজন দন্ডপ্রাপ্ত, সাজাপ্রাপ্ত আসামীকে বিদেশ পাঠানোর রাজনৈতিক উদ্দেশ্যর যে দাবি সেটি সরকারের মানার কোনো সুযোগ নেই।  তিনি বলেন, ‘অবশ্যই বেগম জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা পান সেটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকসহ দেশের শীর্ষস্থানীয় সকল চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড হতে পারে, সেই বোর্ড পরামর্শ দিতে পারে।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রিজভী আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন সাহেবসহ বিএনপি’র নেতারা এখন ডাক্তার হয়ে গেছেন, আ স ম রব সাহেবও এখন বড় ডাক্তার, মান্না সাহেবও ডাক্তার, তারা এখন ডাক্তারের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তারাই বলছেন যে, বেগম খালেদা জিয়া জীবন মরণাপন্ন বা সংকটাপন্ন, এভারকেয়ার হাসপাতাল বা কোনো বিশেষজ্ঞ ডাক্তার কিছু বলেননি।’

তিনি বলেন, ‘বেগম জিয়া আগেও অসুস্থ হয়েছিলেন, তখনও বিএনপি ধুঁয়া তুলেছিল যে, বেগম জিয়াকে অবশ্যই বিদেশ পাঠাতে হবে, নইলে তাকে বাঁচানো যাবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে তখনও আমাদের দেশে চিকিৎসা নিয়েই তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে গিয়েছিলেন। তখনকার মতো এখনও তারা একই ধুঁয়া তুলছেন। আসলে বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়ার দাবিটা তার স্বাস্থ্যগত কারণে নয়, এই পুরো দাবিটাই রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত।’

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর দাবিতে বিএনপি’র এমপিদের পদত্যাগের সম্ভবনা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘তারা সব মিলিয়ে ৬ জন সংসদ সদস্য। তাদের বক্তব্যে মনে হচ্ছে যে, দেশে আর কোনো সমস্যা নিয়ে তারা চিন্তিত নয়। দেশে আর কোনো সমস্যা নেই, বেগম জিয়ার স্বাস্থ্যটাই একমাত্র সমস্যা,  এটি নিয়েই তারা ব্যস্ত আছে।’

বিএনপি’র সরকার পতনের আন্দোলনের হুমকির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘প্রথমত বহুবার তারা এ ধরণের দাবি করেছেন, মাঝে মধ্যে বিশৃঙ্খলার অপচেষ্টা চালিয়েছেন। এবার যদি এ ধরণের বিশৃঙ্খলা চালানোর অপচেষ্টা করা হয়, জনগণ সেটি কঠোর হস্তে প্রতিহত করবে এবং সরকার জনগণের সাথে থাকবে।’

সাংবাদিক রিশাদ হুদার ওপর হামলা সংক্রান্ত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ হামলার নিন্দা জানিয়ে বলেন, এটি অত্যন্ত দু:খজনক ঘটনা। এ নিয়ে সরকারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নিয়েছে এবং অভিযুক্তকে আদালত জামিনও দেয়নি, জেলহাজতে পাঠিয়েছে। বিষয়টা আমরা মনিটর করছি, ঘটনাটি অত্যন্ত দু:খজনক, নিন্দনীয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেগম জিয়াকে বিদেশে নেয়ার দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আপডেটের সময় ০৬:৫২:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১