ভিয়েনা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জীবন-মৃত্যুর শঙ্কায় বেগম খালেদা জিয়া, বিদেশে চিকিৎসার দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • ৮৫ সময় দেখুন

ঢাকা: হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয় বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়া প্রয়েআজন বলেও জানান তিনি।

বৃহস্পতিবার গুলমানে বিএনপি চেয়ার পারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বেগম জিয়ার মুক্তির দাবিতে আগামী শনিবার গণঅনশন কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।

বিএনপির মহাসচিব বলেন, ‘২০ নভেম্বর খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও তাঁকে মুক্তির দাবিতে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হবে। এ ছাড়া স্থানীয়ভাবে সারা দেশে এ কর্মসূচি পালন করা হবে।’

খালেদা জিয়া গুরুতর অসুস্থ এবং এখন তিনি জীবনমৃত্যুর সন্ধিক্ষণে আছেন উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ মহীয়সী নারী গ্রাম থেকে গ্রামে চারণ কবির মতো গান গেয়ে গণতন্ত্রের জন্য জনগণকে উজ্জীবিত করেছেন। ১৯৯১ সালে জনগণকে সঙ্গে নিয়ে তিনি সরকার গঠন করেন। আজীবন সংগ্রামী নেত্রী লড়াই সংগ্রাম করে কাটিয়েছেন তাঁর সারাটা জীবন। ২০০৭ সালের সেনা সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপি ও জিয়া পরিবারকে ধ্বংসের কাজ শুরু হয় বলে অভিযোগ করেন তিনি।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জীবন-মৃত্যুর শঙ্কায় বেগম খালেদা জিয়া, বিদেশে চিকিৎসার দাবি

আপডেটের সময় ০৬:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১