ভিয়েনা ০২:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নলছিটিতে গাঁজাসহ ছাত্রদলনেতা আটক লালমোহনে বাস চাপায় শিশু নিহত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ

আবাসিকে গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
  • ৯২ সময় দেখুন

ঢাকা: বন্ধ আবাসিক গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন করেছে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি।

মানববন্ধনে তিতাস গ্যাস গ্রাহক ঠিকাদার ঐক্য পরিষদের আহ্বায়ক আবুল হাশেম পাটোয়ারী বলেন, দেশে দীর্ঘদিন ধরে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রেখেছে সরকার। তবে অবৈধ সংযাগ প্রদান বন্ধ নেই। তিতাসের এক শ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারি ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সহায়তায় অবৈধ সংযোগ দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, দেশের ও ঠিকাদারদের স্বার্থে অবৈধ সংযোগ রয়েছে বন্ধ করা জরুরি।

সংগঠনটির সদস্য সচিব মো. রফিকুল ইসলাম বলেন, আমাদের দাবি আবাসিকে বন্ধ থাকা গ্যাস সংযোগ দ্রুত খুলে দেয়া হোক। গ্রাহক ও এই খাতের মানুষের কল্যাণে এটা চালু করা জরুরি। এ নিয়ে নানা সমস্যায় রয়েছেন তিতাসের গ্রাহক ঠিকাদাররা। সরকার যদি বন্ধ গ্যাস সংযোগ চালু না করে তাহলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস পাইপ লাইন নির্মাণ ঠিকাদার মালিক সমিতি, চট্টগ্রাম গ্যাস, পানি, বিদ্যুৎ গ্রাহক ঐক্য পরিষদ, বাখরাবাদ গ্যাস ঠিকাদার মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আবাসিকে গ্যাস সংযোগ চালুর দাবিতে মানববন্ধন

আপডেটের সময় ০৬:২৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১