ভিয়েনা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

ভাসানীকে কেউ বিক্রি করবেন না : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১
  • ৫৪ সময় দেখুন
ঢাকা থেকে হাফিজা লাকীঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, জাতির পিতার রাজনৈতিক জনক মওলানা ভাসানীকে কেউ বিক্রি করে রাজনৈতিক ক্ষমতা হাসিলের করবেন না। যদি পারেন, যদি যোগ্যতা থাকে নিজের ও নিজেদের রাজনৈতিক প্লাটফর্মকে শক্তিশালী  করে জনগনের সমর্থন নিয়ে মাঠে থাকুন।
১৭ অক্টোবর সকাল ১০ টায় ‘মওলানা ভাসানী : নতুন প্রজন্মের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৩৩ তোপখানা রোডস্থ চেয়ারম্যান-এর কার্যালয়ে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতাব্বর, রাকিব ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা মওলানা ভাসানী অনুসারী পরিষদসহ অন্য যে সকল রাজনৈতিক বা সামাজিক সংগঠন সত্যিকার্থেই ভাসানীর আদর্শের সবাইকে দ্রব্যমূল্য কমানোর দাবিতে নতুনধারার ৭ দফার সাথে যুক্ত হওয়ার আহবানসহ উপস্থাপন করেন- ১. অনতিবিলম্বে বিভাগ- জেলা-উপজেলা-ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের বাজার-হাটে দ্রব্যমূল্যর তালিকা স্থাপন করতে হবে। ২. পাইকারি মূল্য রাষ্ট্রিয়ভাবে নির্ধারণ করতে হবে। ৩. সড়কপথে সকল প্রকার চাঁদাবাজী-হয়রানি বন্ধে কার্যত পদক্ষেপ নিতে হবে। ৪. ব্যবসায়িদের সিন্ডিকেট প্রক্রিয়া ভেঙ্গে দিতে পারবে। ৫. টিসিবি পণ্য ও ডিলার ব্যবস্থার সকল রকম দুর্নীতি বন্ধে বিশেষ কমিটি গঠন করতে হবে। ৬. বাজারের মূল্য যেন কোনভাবেই বৃদ্ধি করতে না পারে সেই লক্ষ্যে কার্যকর মনিটরিং টিম গঠন ও ৭. চাল-ডাল-তেলসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য ভর্তুকি দিয়ে কমাতে হবে।

ঢাকা/ ইবিটাইমস
জনপ্রিয়

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভাসানীকে কেউ বিক্রি করবেন না : মোমিন মেহেদী

আপডেটের সময় ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১