ভিয়েনা ০৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন কালীগঞ্জে ৫টি চোরাই মটরসাইকেলসহ আটক ৩ মাছের চাহিদা পূরণে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : টুকু মাভাবিপ্রবিতে ‘টেক্সটাইল ও ফ্যাশন ইন্ডাস্ট্রিতে কৃত্রিম বুদ্ধিমত্তা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়বে না

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ৭৯ সময় দেখুন

ঢাকা: ব্যক্তিশ্রেণীর করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেয়ার  সময় এবার বাড়ানো হবে না। তবে কেউ নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিতে না পারলে আইনানুযায়ী সময় চেয়ে আবেদন করতে পারবেন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রিটার্ন দেওয়া যাবে।

রাজস্ব বোর্ড জানিয়েছে, করোনার কারণে এবার কর মেলা হচ্ছে না। তবে করদাতাদের সুবিধার জন্য প্রতিটি কর অঞ্চলে কর মেলার পরিবেশে রিটার্ন গ্রহণ, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান, কর তথ্যসেবা প্রদান করা হচ্ছে। রিটার্ন দাখিলের পর করদাতাদের তাৎক্ষণিকভাবে প্রাপ্তি স্বীকারপত্রও দেওয়া হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (আয়কর নীতি) মো. আলমগীর হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, গত ১ নভেম্বর থেকে করমেলার পরিবেশে কর অঞ্চলগুলোতে রিটার্ন দাখিলসহ সব ধরনের করসেবা দেওয়া হচ্ছে। তিনি জানান, রিটার্ন দাখিলের নির্ধারিত সময় ৩০ নভেম্বরের পর এবার আর সময় বাড়ানো হবে না। তাই নির্ধারিত সময়ের মধ্যে করদাতাদের রিটার্ন দাখিলের অনুরোধ করেন তিনি।

তিনি আরও বলেন, গতবছর করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ানো হয়েছিল। তবে এবার আর সেটা করা হচ্ছে না। বর্তমানে দেশে ৬০ লাখের অধিক কর শনাক্তকরণ নাম্বারধারী (টিআইএন) আছেন। তাদের মধ্যে ২৪ লাখের মত টিআইএনধারী রিটার্ন দাখিল করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়বে না

আপডেটের সময় ০৬:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১