ভিয়েনা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ

সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকার সজাগ আছে: বিক্রম দোরাইস্বামী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১
  • ৪৯ সময় দেখুন

রংপুর প্রতিনিধি: সীমান্তে হত্যা বন্ধে ভারত সরকার সজাগ আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। তিনি বলেন, আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না।

মঙ্গলবার দুপুরে ভারতের উপহার হিসেবে রংপুর সিটি করপোরেশনকে দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিক্রম দোরাইস্বামী বলেন, সীমান্তে যে কোনো হত্যাকাণ্ড বা হতাহতের ঘটনা উভয় দেশের জন্য দুঃখজনক ও অপ্রত্যাশিত। তাই দু’দেশের সম্মিলিতভাবে উদ্যোগ নিয়ে এ বিষয় নিরসন করতে হবে।

তিনি জানান, ভারতীয় সীমান্তরক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের ওপর হামলার কোনো শঙ্কা না থাকে, তবে যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না।

হাইকমিশনার আরও বলেন, কোনো জীবন নষ্ট হওয়া কখনোই কাম্য নয়। সীমান্তে অবৈধ কার্যক্রম বেড়েছে। বাংলাদেশকে বিভিন্ন দেশ রুট হিসেবে ব্যবহার করে উপকৃত হতে চেষ্টা করছে। সীমান্ত হত্যা বন্ধ করতে হলে চোরাচালান বন্ধ করতে হবে। চোরাচালানের কারণে সীমান্তে হত্যার ঘটনা ঘটছে। তবে আগামীতে সীমান্ত হত্যার মতো ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে ভারত সরকার সজাগ রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) সঞ্জিব কুমার ভাট্টি, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটুসহ অনেকে।

পরে রংপুর নগরের মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে নির্মিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ভারতীয় হাইকমিশনার।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সীমান্ত হত্যা বন্ধে ভারত সরকার সজাগ আছে: বিক্রম দোরাইস্বামী

আপডেটের সময় ০৬:০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১