ভিয়েনা ০২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর আফগানিস্তানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের আহ্বান শফিকুরের পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ব্যাংকে হামলার দাবি ইরানের

সংসদের ১৫তম অধিবেশন শুরু রবিবার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১
  • ৫৭ সময় দেখুন

bangladesh parliament bhaban

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন রোববার বিকাল ৪টায় শুরু হচ্ছে। গত ২৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেন।

ষাট দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পুরণে এ অধিবেশন আহবান করা হয়েছে। ফলে এ অধিবেশন আগামীকাল শুরু হয়ে মাঝে মুলতবি দিয়ে ২৫ অথবা ২৬ নভেম্বর পর্যন্ত  চলতে পারে বলে সংসদ সচিবালয় থেকে জানা গেছে।

এ অধিবেশনে সাংবাদিকদের সরাসরি সংসদ ভবনে গিয়ে খবর সংগ্রহের অনুমোদন নেই। সংসদ বাংলাদেশ টেলিভিশনের সরাসরি সম্প্রচার থেকে মিডিয়া কর্মীদের অধিবেশন কাভার করতে হবে। গত প্রায় দু’বছর এ ব্যবস্থাপনায় গণমাধ্যম কর্মীরা অধিবেশন কাভার করছেন। সংসদ সচিবালয় জানায় এবারো করোনাকালীন সব ধরনের সুরক্ষা বলয়ের মধ্যেই অধিবেশন অনুষ্ঠিত হবে।

এ দিকে গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

বাহরাইনের মানামায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সংসদের ১৫তম অধিবেশন শুরু রবিবার

আপডেটের সময় ০৪:০১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১