ভিয়েনা ১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান হবিগঞ্জে ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়- মেজর হাফিজ বিএনপি ক্ষমতায় এলে আলেম ওলামাসহ প্রত্যেকে নিরাপদ থাকবে – নয়ন প্রায় ১ লাখ ৪০ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে এসেছে নির্বাচনে ১৬টি দেশ পর্যবেক্ষক পাঠাচ্ছে আধিপত্যবাদ ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে জনগণ একাট্টা হয়েছে : শফিকুর রহমান ডেনমার্কের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন ভয়াবহ আর্থিক সংকটে জাতিসংঘ- মহাসচিব আন্তোনিও গুতেরেস নেতাকর্মীদের হ্যাঁ ভোট দিতে বললেন তারেক রহমান

সরকার মুক্ত চিন্তা ও গণতন্ত্রকে নির্বাসিত করেছে : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ৪৫ সময় দেখুন

ঢাকা: বর্তমানে দেশের কোথাও শান্তি নেই মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পরিকল্পিতভাবে সরকার দেশ থেকে গণতন্ত্রকে নির্বাসিত করেছে, রাজনীতিকে ধব্বংস করেছে, সুষ্ঠু ও মুক্ত চিন্তাভাবনাকে নির্বাসিত করেছে।’

শুক্রবার রাজধানী ঢাকায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘খুব পরিষ্কার করে বলেছি, ছোটখাটো বিষয় নিয়ে ভেবে লাভ নাই। এসব কিছুর মূলে হচ্ছে সরকার। তাদের উদ্দেশ্য একটাই, দেশে আর কেউ রাজনীতি করতে পারবেনা। তারা বিরাজনীতির মধ্য দিয়ে ক্ষমতা দখল করে বসে থাকবে। দেশের সব সম্পদ লুন্ঠন করে বিদেশে পাচার করবে।’

জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম শাহাদাত হোসেনের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম প্রমুখ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সরকার মুক্ত চিন্তা ও গণতন্ত্রকে নির্বাসিত করেছে : মির্জা ফখরুল

আপডেটের সময় ০২:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১