ভিয়েনা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

নির্বাচনে উৎসবমূখর পরিবেশ রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১
  • ১০১ সময় দেখুন

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ৬৫ থেকে ৭০ শতাংশ ভোটারের উপস্থিতিতে স্বতস্ফুর্ত এবং উৎসব মুখর পরিবেশে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, তবে এই নির্বাচনে কয়েকটি স্থানে সহিংসতার ঘটনা দুঃখজনক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শক্রবার তার বাসভবনে ব্রিফিংকালে বলেন,  সারাদেশে তৃণমূল পর্যায়ে নির্বাচনকে ঘিরে যে উৎসবমূখর পরিবেশ বিরাজমান, তা ধরে রাখতে সকলকে আরো সতর্ক থাকতে হবে।

পরবর্তী ধাপের নির্বাচনে যেনো কোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনের অনুকূল পরিবেশ ধরে রাখার জন্য নির্বাচন কমিশন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোন দায়িত্বশীল ব্যক্তি, তিনি রাজনীতি কিংবা প্রশাসনের যেই-ই হোন তার কোন দায়িত্বহীন বক্তব্য সমীচীন নয়।ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন ইস্যুতে লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং সরকারি কর্মকর্তা দায়িত্বহীন এবং কান্ডজ্ঞানহীন বক্তব্য রেখে চলেছেন। রাজনীতিবীদই নন, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাকর্তাদের কেউ কেউ সভা-সমিতি-সেমিনারে তাদের দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখছেন, মন্তব্য করেছেন, যা মোটেই শোভন নয়।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচনে উৎসবমূখর পরিবেশ রাখতে সবাইকে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

আপডেটের সময় ০২:৪২:১২ অপরাহ্ন, শুক্রবার, ১২ নভেম্বর ২০২১