ভিয়েনা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু

বাংলাদেশকে ৩২ লাখ ৭৩ হাজার ডোজ টিকা দিচ্ছে পোল্যান্ড

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ৪৩ সময় দেখুন

ঢাকা: করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে পোল্যান্ড। বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই টিকা পোল্যান্ড তাদের নিজস্ব তত্ত্বাবধানে ঢাকায় পাঠাচ্ছে। এর মধ্যে ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকার প্রথম ব্যাচ বুধবার ঢাকা পৌঁছেছে। দ্বিতীয় চালানের ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ ১১ নভেম্বর এবং ১৩ লাখ ২৪ হাজার ৮০০ ডোজের তৃতীয় চালান ১৪ নভেম্বর দেশে আসার কথা রয়েছে।

ঢাকায় পোল্যান্ডের রাষ্ট্রদূত অ্যাডাম বুরাকোওস্কি বুধবার রাজধানীতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় স্বাস্থ্য বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অবসর প্রাপ্ত) মো. খুরশেদ আলমের কাছে টিকার টোকেন হস্তান্তর করেন।

পোলিশ রাষ্ট্রদূত দুই দেশ চলমান করোনা পরিস্থিতি উত্তরণ ঘটাতে দ্রুত সফল হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ‘বাংলাদেশের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে কোভিড-১৯ টিকা প্রদান করা হয়েছে।’

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব পোল্যান্ডের সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি দু’দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে উল্লেখ করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বাংলাদেশকে ৩২ লাখ ৭৩ হাজার ডোজ টিকা দিচ্ছে পোল্যান্ড

আপডেটের সময় ০৪:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১