ভিয়েনা ১০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

জয় দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু বাংলাদেশ নারী দলের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ৬০ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: বোলারদের দুর্দান্ত নৈপুন্যে জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।

বুধবার বুলাওয়েতে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ৮ উইকেটে হারিয়েছে জিম্বাবুয়েকে। এই জয়ে  তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী দল।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে বাংলাদেশ নারী দল। বল হাতে নিয়েই জিম্বাবুয়ের ব্যাটারদের চেপে ধরে বাংলাদেশের তিন বোলার জাহানারা আলম-সালমা খাতুন ও নাহিদা আক্তার। প্রথমে ব্যাট করে ২৩ দশমিক ২ ওভারে মাত্র ৪৮ রানে অলআউট হয় জিম্বাবুয়ে নারী দল।

জিম্বাবুয়ের পক্ষে মাত্র একজন ব্যাটসম্যান দুই অংকের কোটা স্পর্শ করতে পারেন। প্রিসিয়াস মারাঙ্গে সর্বোচ্চ ১৭ রান করেন। বাংলাদেশের জাহানার-সালমা ও নাহিদা ৩টি করে উইকেট নেন। বাকী ১টি উইকেট নিয়েছেন রিতু মনি।

৪৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম ওভারের মধ্যে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। ভারপ্রাপ্ত অধিনায়ক মুরশিদা খাতুন ৭ ও শারমিন আক্তার ৮ রান করে আউট হন।

দলীয় ২১ রানে ২ উইকেট পতনের পর দলের হাল ধরেন ফারজানা হক ও রুমানা আহমেদ। তৃতীয় উইকেটে ২৮ রানের জুটি গড়েন তারা। ফারজানা ১১ ও রুমানা ১৬ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়েতে অনুষ্ঠেয়  নারী বিশ্বকাপ বাছাই পর্ব শুরুর আগে স্বাগতিকদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

জয় দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু বাংলাদেশ নারী দলের

আপডেটের সময় ০৫:০৯:১৩ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১