ভিয়েনা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি : ওবায়দুল কাদের

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • ১১৫ সময় দেখুন

ঢাকা: শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি হলেও, দেশে গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার  রাজধানীর গুলিস্তানে নূর হোসেন চত্বরে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের পক্ষ থেকে সকাল ৮টায় নূর হোসেন চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দোয়া করেন নেতাকর্মীরা। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে বেগবান আন্দোলন আমাদের বহু কাঙ্ক্ষিত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করে। আমাদের গণতন্ত্রের শৃঙ্খলমুক্তি ঘটলেও প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের ক্রমবিকাশমান ধারা অব্যাহত থাকবে।’

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন তাদের কর্মসূচি পালন করেছে। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেছে নূর হোসেনের আত্মত্যাগ। দিনটিতে নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানাতে নূর হোসেন চত্বরে এসেছিলেন তাঁর পরিবারের সদস্যরা। এ সময় তারা বলেন, সাধারণ মানুষ ভালো থাকলেই ভালো থাকবেন নূর হোসেন।

নূর হোসেনের ভাই বলেন, ‘গণতন্ত্র যদি আবার টানা-হ্যাচড়া শুরু হয়, আবার যদি মিছিল হয়, আবার যদি রক্ত দিতে হয়, তাহলে তো সে গণতন্ত্রের কোনো মানে হয় না। গণতন্ত্র চলতে হলে সব রাজনৈতিক দল মিলে চলতে হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণতন্ত্র এখনো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি : ওবায়দুল কাদের

আপডেটের সময় ০৫:১৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১