ভিয়েনা ০৩:৩১ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন লালমোহন হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ কাজ বন্ধ করায় বিপাকে দুই শতাধিক শিক্ষার্থী লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক ইরাকে ইরানি কুর্দিদের ওপর ড্রোন হামলায় নিহত ১ মন্ত্রিসভার আকার ছোট করলেন মালদ্বীপের প্রেসিডেন্ট কৃষি খাতে ১,১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে : তথ্য উপদেষ্টা আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে : প্রধানমন্ত্রী দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম জুলাই থেকে পাঁচ বছর মেয়াদি ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ শুরু

সিয়েরা লিওনে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত অন্তত ৯১

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১
  • ৬৫ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ সিয়েরা লিওনে একটি জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৯১ জন নিহত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শুক্রবার রাজধানী ফ্রিটাউনের উপকণ্ঠে এমন ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, ফ্রিটাউনের এক ব্যস্ত জংশনে ৪০ ফুট দীর্ঘ তেলবাহী একটি ট্যাংকারের সাথে অন্য একটি বাহনের সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরিত ট্যাংকারের চারপাশে আগুনে পোড়া মরদেহ ছড়িয়ে ছিটিয়ে আছে।

ফ্রিটাউনের মেয়র ইভন আকি-সায়ার এই ঘটনাকে ‘দুঃখজনক’ উল্লেখ করে জানান, বিস্ফোরণে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও পরিষ্কার নয়। হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন তিনি।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

অস্ট্রিয়ার গ্র‍্যাজে (Graz) বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিয়েরা লিওনে জ্বালানি ট্যাংকারে বিস্ফোরণ, নিহত অন্তত ৯১

আপডেটের সময় ০২:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১