ভিয়েনা ০১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

আমাদের প্রত্যেককে সন্তানদের দেশ সেবার শিক্ষা দেয়া উচিত – মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ১০১ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট;পিরোজপুর: মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, আমাদের প্রত্যেকের সন্তানদের আদর্শ মানুষ করে দেশ ও জাতিকে সেবার শিক্ষা দিতে হবে। সন্তানকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে না পারলে সে যেমন দেশের, তেমনি  পরিবারের জন্যও অভিশাপ হবে। শিশুদের বঙ্গবন্ধুর দেশ প্রেম ও নৈতিকতার শিক্ষা দিতে হবে।

শুক্রবার (০৫ নভেম্বর) বিকালে মরহুম আব্দুস ছালাম শেখ (মাতুব্বর) স্মৃতি ফুটবল খেলা অনুষ্ঠানে পুরস্কার বিতরনী ও গুনীজন সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য কালে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যার একক প্রচেষ্টায় দেশের আজ যে উন্নয়ন হচ্ছে তা দেখে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের রাষ্ট্র প্রধানরা বিস্ময় প্রকাশ করছেন।

মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মাঠে ওই কলেজের অধ্যক্ষ মো. আ:  সালামের সভাপতিত্বে ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক এম সাইফুল ইসলামের সার্বিক সহযোগীতায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু আলী মোহাম্মাদ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো. আজাদ, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ ওবায়দুর রহমান প্রমুখ।

এ সময় ওই এলাকার ৫ জনকে গুনীজন সম্মাননা প্রদান করা হয়। পরে পরে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার র্যা লী ও বিজয়ীদের পুরস্কার প্রদান করা
হয়।

উল্লেখ্য, বিশিষ্ট সমাজ সেবক ও  আ’লীগ নেতা মরহুম আব্দুস ছালাম শেখ (মাতুব্বর) এর স্মরনে মাটিভাঙ্গা যুবসমাজের উদ্যোগে মাটিভাঙ্গা ডিগ্রী
কলেজ মাঠে   প্রীতি ফুটবল, লাঠি  খেলা ও গুনীজন সম্মাননা প্রদান করা হয়।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমাদের প্রত্যেককে সন্তানদের দেশ সেবার শিক্ষা দেয়া উচিত – মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

আপডেটের সময় ০৪:১৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১