ভিয়েনা ০৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয় ১-১ গোলে ড্র দক্ষিণ আফ্রিকা-চেক প্রজাতন্ত্র ম্যাচ ভিয়েনার রাজ্য কাউন্সিলর মাহমুদুর রহমান নয়নকে লালমোহনে সংবর্ধনা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী টুকু, পরিবেশ দেখে ক্ষুব্ধ আর্জেন্টিনার জয়ে মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক লালমোহনে গাজা ব্যবসায়ীর দুই মাসের কারাদণ্ড গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার : তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দাম যতই বাড়ুক, সরকারের তাতে কী যায় আসে : রিজভী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ৯৯ সময় দেখুন

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘পেঁয়াজের দাম, মরিচের দাম, চালের দাম, তেলের দাম যতই বাড়ুক এ সরকারের তাতে কী যায় আসে? যারা দাম বাড়িয়েছে, তারা বাজার সিন্ডিকেটের মাধ্যমে, লুটপাটের মাধ্যমে, বিশ্বের উন্নত দেশে বাড়িঘর করছে। বাংলাদেশের মানুষ বাঁচল না মরল, তাতে তাদের কিছু যায় আসে না।’

রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার শ্রমিক দল আয়োজিত ‘নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও শ্রমজীবী মানুষের ভোগান্তির’ প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, “এক লাফে সয়াবিন তেলের দাম সাত টাকা বেড়েছে। কে এর প্রতিবাদ করবে? প্রতিবাদ করলে তো আপনাকে যেতে হবে শ্রীঘরে অথবা লাল ঘরে। ‘প্রতিবাদ’ বলে যে শব্দটি গণতন্ত্রে স্বীকৃত, সে শব্দটিকে নির্বাসনে পাঠিয়েছেন শেখ হাসিনা। এটাই হলো বাস্তব অবস্থা।’

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘নোয়াখালী-কুমিল্লায় পূজামণ্ডপের ঘটনায় যাদের নাম উঠে এলো, সবাই কিন্তু যুবলীগ-ছাত্রলীগের। রংপুরের পীরগঞ্জে যে ছেলেটির নাম এলো, তাকে ছাত্রলীগ বহিষ্কার করেছে। কিন্তু তারপরও বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দেওয়া হচ্ছে।’

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ এ ধরনের মিথ্যাচারে অন্ধকার নেমে এসেছে বাংলাদেশে। কারও কোনো নিরাপত্তা নেই। এ দেশে চালের দাম বেশি, সয়াবিন তেলের দাম বেশি, গ্যাসের দাম বাড়ানো হয়েছে, বেড়েছে সুপেয় পানির দামও। মানুষ ক্ষুব্ধ, তাই একটি ঘটনা ঘটাও, মানুষের দৃষ্টি অন্য দিকে থাকবে। যে কারণে তোমরা কুমিল্লা-নোয়াখালীর দিকে তাকাও, দৃষ্টি ওইদিকে থাকবে। তোমরা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলো না। এটাই হচ্ছে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কৌশল।’

রিজভী বলেন, যারা অত্যাচারী, মানুষের ওপর নির্মমতা দেখায় তারা ইতিহাসে টিকে থাকেনি। তারা জনগণের শত্রু, তাদের পতন হবেই এবং সত্যের জয় হবে।’

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দাম যতই বাড়ুক, সরকারের তাতে কী যায় আসে : রিজভী

আপডেটের সময় ০৭:১৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১