ভিয়েনা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

মঠবাড়িয়ায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ৫২ সময় দেখুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট; পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের কর্তৃক উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নি সংযোগ করা হযেছে।

বুধবার (০৬ অক্টোবর) গভীর রাতে উপজেলা সদর বাজারে থাকা দলীয় কার্যালয়ে এ আগুন দেয়া হয়েছে।

জেলা বিএনপি’র সাধারন সম্পাদক  মো. আলমগীর হোসেন এমন অগ্নি  সংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক  মো. রুহুল আমীন দুলাল ওই অগ্নি সংযোগের তথ্য নিশ্চিত করে জানান, ওই রাতের দেড়টার দিকে উপজেলা সদরের চা পট্টি এলাকায় থাকা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে।ওই ঘরটি স্থানীয় মো. মনিরুজ্জামান ও মরহুম মাস্টার আবুল হাশেম ওরফে ধলু মাস্টারের কাছ থেকে ভাড়ায় নিয়ে দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করা হচ্ছে। তাদের দু’জনের ঘর একত্রিত করা হয়েছে।ঘরটি কাঠ ও টিনের তৈরী।

তিনি আরো জানান, ওই রাতে ঘরের চৌকটে অগ্নি সংযোগ করা হয়।এ সময় ওই বাজারের পাহাড়ায় থাকা কর্মীরা  আগুন জ্বলতে দেখে তাকে সহ দলীয় লোকজনকে ফোন দেন।এসময় স্থানীয় দলীয় নেতা-কর্মীরা এসে আগুন  নেভাতে সক্ষম হন।এতে বড় ধরনের কোন ক্ষয়-ক্ষতি হতে রক্ষা পায়।তবে ওই ঘরের চৌকট ও ঘরে থাকা টিভি সহ কিছু  মালামাল নষ্ট হয়েছে।

মঠবাড়িয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, এ ব্যাপারে কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

এইচ এম লাহেল মাহমুদ/ইবিটাইমস

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মঠবাড়িয়ায় গভীর রাতে বিএনপি কার্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা

আপডেটের সময় ১০:৪৭:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১