ভিয়েনা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ যাত্রী আহত রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে ১জন নিহত যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি ইরান ইরানে হামলা বাতিল, শিগগিরই শান্তিচুক্তির সম্ভাবনা: ট্রাম্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব হবিগঞ্জে সমন্বয়ক মাহাদীর ওপর হামলা, জেলা শহরে উত্তেজনা গুরুদাসপুরে সড়ক সংস্কারে নিম্নমানের উপকরণ ব্যবহার ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান

হবিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
  • ১২১ সময় দেখুন

মোতাব্বির হোসেন কাজল, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে লালচান চা বাগানে বড় ভাইয়ের তালাবদ্ধ ঘর থেকে ছোট ভাই আশিষ বাউরী (৩২) এর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকেই বড় ভাই স্বপরিবারে পলাতক রয়েছে। যদিও তাদেরকে ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ।

পুলিশ জানায়, জেলার চুনারুঘাট উপজেলার লালচান বাগানের দেবেন্দ্র বাউরীর বড় ছেলে নানকা বাউরীর তালাবদ্ধ ঘরে লাশের গন্ধ ভেসে আসে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে চুনারুঘাট থানা পুলিশ ঘরের তালাভেঙ্গে চেয়ারে বসা ছোট ভাই আশিস বাউরীর রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

চুনারুঘাট থানার (ওসি) তদন্ত চম্পক ধাম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ছুরতহাল রিপোর্ট তৈরী শেষে মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বড় ভাইকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করছে।

হবিগঞ্জ/ইবিটাইমস

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল নিয়ে প্রশ্ন তুললেন শিশির মনির

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

আপডেটের সময় ০৬:৫০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১