ভিয়েনা ০৪:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ রাস্তা বন্ধ করায় লালমোহনের ৪ পরিবার অবরুদ্ধ দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে ইসরাইলের উত্তরাঞ্চলে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন

ইভ্যালির সিইও রাসেলকে আরও একদিনের রিমান্ড, স্ত্রীকে কারাগারে প্রেরণ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৪৭ সময় দেখুন

ঢাকা: ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেলকে ধানমন্ডি থানায় করা প্রতারণা ও অর্থ আত্মসাতের আরেকটি মামলায় আরও একদিন রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছে আদালত। তবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, রাসেলের স্ত্রী শামীমা নাসরিনের রিমান্ড ও জামিন না দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গুলশান থানা থেকে ইভ্যালীর সিইও মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে তিন দিনের রিমান্ড শেষে নিম্ন আদালতে নিয়ে যায় পুলিশ। বিকাল ৩টায় তাদের আদালতে হাজির করা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ধানমন্ডি থানায় দায়ের করা অর্থ আত্মসাত ও প্রতারনার মামলায় রিমান্ড শুনানী হয়। শুনানী শেষে আদালত তাদের রাসেলের আবারো একদিনের রিমান্ড দেন।

তবে রাসেলের আইনজীবী এ বিষয়ে সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি।

এদিকে, সকাল ৯ টায় ইভ্যালীর গ্রাহকরা সিএমএম কোর্টের সামনের রাস্তায় মানববন্ধনের আয়োজন করে। গ্রাহকের টাকা ফিরিয়ে দিতে রাসেল ও তার স্ত্রীকে জামিন দেয়ার দাবি করেন তারা।

পরে সাড়ে ১১টার দিকে তাদের আদালতের সামনের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইভ্যালির সিইও রাসেলকে আরও একদিনের রিমান্ড, স্ত্রীকে কারাগারে প্রেরণ

আপডেটের সময় ০৫:৩০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১