ভিয়েনা ১২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

প্রধানমন্ত্রীর নির্দেশরে পরও বিমানবন্দরে এখনো বসেনি পিসিআর ল্যাব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১
  • ৪৫ সময় দেখুন

ঢাকা: প্রধানমন্ত্রীর নির্দেশনার ১৫ দিন পর অবশেষে তোড়জোর শুরু হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের।

মঙ্গলবার বিমানবন্দরে সরেজমিন পরিদর্শনে যান সরকারের দুই মন্ত্রী। এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, প্রাথমিক পর্যায়ে অস্থায়ীভাবে বিমানবন্দরের ভেতর আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হচ্ছে। আর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের আশা ল্যাবের কার্যক্রম শুরু হবে দুই থেকে তিন দিনের মধ্যে।

দেশে করোনা পরিস্থিতি উন্নতির সাথে প্রবাসীদের জন্য শ্রমবাজারের দ্বার খুলতে শুরু করেছে। তবে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো শ্রমিকদের যাবার ক্ষেত্রে ভ্রমনের কয়েক ঘন্টা আগের করোনার রিপোর্টকে শর্ত হিসেবে জুড়ে দিয়েছে। যা সম্ভব কেবল র‍্যাপিড আরটি-পিসিআর ল্যাবের মাধ্যমে।

এরপ্রেক্ষিতে গত ৬ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশনা দেন। এরপরও ল্যাব স্হাপনের কার্যক্রম শুরু না হওয়া, ১৪ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সামনে অনশন বসেন প্রবাসী শ্রমিকরা।

বিমান বন্দরের ভেতর অস্থায়ীভাবে আরটি-পিসিআর ল্যাব স্থাপন করা হলেও খুব দ্রুত গাড়ী পাকিং এলাকায় স্টিলের কাঠামো করা হবে জানান স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার রাজধানীর শ্যামলীতে আরেক অনুষ্ঠানে যোগ দিয়ে পিসিআর ল্যাব স্থাপনে দেরির জন্য সিভিল এভিয়েশনের জায়গা না দেয়াকে দায়ি করেন স্বাস্থ্যমন্ত্রী।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রধানমন্ত্রীর নির্দেশরে পরও বিমানবন্দরে এখনো বসেনি পিসিআর ল্যাব

আপডেটের সময় ০৫:৩৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১