ভিয়েনা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড ক্রিকেট দল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১
  • ৩৮ সময় দেখুন

স্পোর্টস ডেস্ক: নিরাপত্তা ঝুঁকিতে অক্টোবরে নির্ধারিত হয়ে থাকা পাকিস্তান সফর বাতিল করে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। সোমবার ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

ইংল্যান্ডের ছেলে ও মেয়েদের দুই দলেরই সূচি ছিল পাকিস্তান সফরের। ছেলেদের দলের ছিল দুটি টি-টোয়েন্টি। মেয়েদের দল দুই টি-টোয়েন্টির পাশাপাশি তিন ওয়ানডেও খেলার কথা ছিল।

বিবৃতিতে ইসিবি জানায়, ‘বছরের শুরুতে অক্টোবরে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পরিকল্পনা করেছিলাম আমরা। একই সময়ে মেয়েদের দলেরও সফরের কথা ছিল।’ ‘কিন্তু এই সপ্তাহে বোর্ড সভায় আলোচনার পর ইংল্যান্ডের পুরুষ ও নারী দলের পাকিস্তান সফর প্রত্যাহার করা হয়েছে।’

তারা বলছে, ‘খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের মানসিক স্বাস্থ্য এই মুহূর্তে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। একইসঙ্গে এই অঞ্চলে ভ্রমণের বিষয়ে তৈরি হওয়া সতর্কতা নিয়েও আমরা উদ্বিগ্ন।’

এই সফর দিয়ে ১৬ বছর পর পাকিস্তানে খেলতে যাওয়ার কথা ছিল ইংল্যান্ডের। ২০০৫ সালে দেশটিতে সর্বশেষ সফরের পর নিরাপত্তার কারণেই বিরত ছিল ইংল্যান্ড।

গত শুক্রবার রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডেতে নামার দিনই সিরিজ বাতিল করে দেয় নিউজিল্যান্ড। তারা পরে বিবৃতিতে জানায়, নিরাপত্তা সংক্রান্ত একটি সতর্ক বার্তা পাওয়ায় সিরিজটি চালিয়ে যাওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

ডেস্ক/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নিউজিল্যান্ডের পর এবার পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ড ক্রিকেট দল

আপডেটের সময় ০৭:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১