ভিয়েনা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ মির্জা আব্বাসকে দেখতে এভারকেয়ারে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরাকে বিমান হামলায় অন্তত দুইজন যোদ্ধা নিহত : নিরাপত্তা সূত্র নিরাপদ বাংলাদেশ গড়তে সকল রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টার আহ্বান রাষ্ট্রপতি’র সংসদের উদ্বোধনী অধিবেশন পর্যবেক্ষণ করলেন মার্কিন রাষ্ট্রদূত লালমোহনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে ফিলিপাইনের প্রতি রাষ্ট্রপতির আহবান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১
  • ৫১ সময় দেখুন

ঢাকা: রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) বিনিয়োগ করার জন্য ফিলিপাইনের প্রতি আহবান জানিয়েছেন।

বাংলাদেশে ফিলিপাইনের নবনিযুক্ত রাষ্ট্রদূত এলান এল ডেনিয়েগা বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের নিকট পরিচয়পত্র পেশ করার পর রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহন করে রাষ্ট্রপতি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে (এসইজেড) বিনিয়োগ করার জন্য ফিলিপাইনের বিনিয়োগকারীদের প্রতি আহবান জানিয়েছেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ বিশ্বমানের তৈরি পোশাক, ঔষধ, কারুপণ্য ও মাঝারি আকৃতির জাহাজ উৎপাদন করে। রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির জন্য ফিলিপাইনের প্রতি আহ্বান জানান।

তিনি দু’দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারি-বেসরকারি সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে ফিলিপাইন অন্যতম। ফিলিপাইনের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত চমৎকার।

এসময় নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। রাষ্ট্রদূত এখানে তাঁর দায়িত্ব পালনকালে রাষ্টপতির সার্বিক সহযোগিতা কামনা করেন।

নতুন দূত বঙ্গভবনে এসে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

হবিগঞ্জে চুনারুঘাটে কালভার্টের নিচ থেকে দেশীয় শটগান ও কার্তুজ উদ্ধার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ করতে ফিলিপাইনের প্রতি রাষ্ট্রপতির আহবান

আপডেটের সময় ০৪:৫৫:৪০ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১