ভিয়েনা ০৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ

মহেশপুর সীমান্তে এক দালালসহ আটক ৭

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১
  • ৪৭ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে ভারত যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর থেকে পুরুষ, নারী শিশু ও এক দালালসহ ৭ জনকে আটক করেছে ৫৮ বিজিবি।

শনিবার সকালে মহেশপুর উপজেলার খোশালপুর বিওপি এলাকার চায়ের দোকান থেকে তাদেরকে আটক করা হয়।আটককৃত ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার লক্ষীপুর গ্রামের শী বিশ্বপদ বিশ্বাসের ছেলে শ্রী নৃপেন বিশ্বাস (২৭), শ্রী নৃপেন বিশ্বাসের স্ত্রী মিতু রানী বিশ্বাস (১৯) একই উপজেলার অনন্তবাদলসো গ্রামের শ্রী কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে শ্রী লক্ষী কান্ত বিশ্বাস (৩৪), বৃষ্ণপদ বিশ্বাসের স্ত্রী তমা জুয়াদ্দার (২৪) এবং ছেলে ক্রিশ বিশ্বাস (০৪), মাগুরা সদর উপজেলার কালিনগর গ্রামের শ্রী নাতুরাম বিশ্বাসের স্ত্রী শ্রীমতি দিপালী বিশ্বাস (৫৫)।

এছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল হিসাবে মহেশপুর উপজেলার বালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ বিপ্লব মোল্লা (৩০) ।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, অভৈধভাবে সীমান্ত পারাপারের সময় শনিবার সকালে উপজেলার খোশালপু অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।

এসময় তাদের সহযোগীতা করার অভিযোগে মোঃ বিপ্লব মোল্লা নামে এক দালালকেও আটক করে বিজিবি। আটককৃত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা এবং অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

শেখ ইমন/ইবিটাইমস/এম আর

জনপ্রিয়

লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মহেশপুর সীমান্তে এক দালালসহ আটক ৭

আপডেটের সময় ০৬:২৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১