ভিয়েনা ০৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • ৪৫ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর বটতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার বাজেডিহি গ্রামের মৃত জাহাবক্সের ছেলে ভ্যান চালক মহিদুল ইসলাম (৫০) ও একই উপজেলার পিরোজপুর গ্রামের মোশারেফ হোসেনের স্ত্রী ভ্যানের যাত্রী তাসলিমা বেগম (৩৫)। এসময় বিক্ষুদ্ধ জনতা ঘাতক বাসটিকে আটক করে। এঘটনার পর সড়কে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

সংবাদ পেয়ে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, সকাল ১০টার দিকে কালীগঞ্জ থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস যশোরের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে চাপা দেয় বাস। এতে ঘটনাস্থলেই ভ্যান চালক মহিদুল ইসলাম মারা যান।

এসময় আহত দু’জনকে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে তাসলিমা বেগম নামের এক নারী মারা যান।

শেখ ইমন/ইবিটাইমস

Tag :
Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

আপডেটের সময় ১০:৫৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১