ভিয়েনা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায় ভিটামিন ‘এ‘ ক্যাপসুল পাচ্ছে লালমোহনের ৪৭৯১৭ শিশু লালমোহনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ আটক ২ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তিচুক্তি লঙ্ঘনের অভিযোগ ইরানের দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী লালমোহনে বাংলাদেশ বুলেটিন পত্রিকার নবম বর্ষপূর্তি পালিত প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, উদ্ধার অভিযান জোরদার চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত

নৌকাডুবিতে ২ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
  • ৭৩ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় নৌকাডুবির ঘটনায় শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শিশু গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল সোমবার বিকেলে স্থানীয় চিকনি বিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কলোহরি গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে ও মনসুর আলীর স্ত্রী জমিলা আক্তার (৩০) এবং একই জেলার গৌরীপুর উপজেলার হাসনপুর গ্রামের আবু তাহের ও নুরজাহান দম্পতির মেয়ে নুসরাত (৮)। তারা সম্পর্কে আত্মীয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার বিকেল ৪টার দিকে পূর্বধলা থানাধীন বিষম্ভপুর গ্রামের বাসিন্দা একিন আলীর বাড়িতে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা থেকে বেড়াতে আসা আত্মীয়-স্বজনসহ ৫/৬ জন মিলে স্থানীয় চিকনি বিলে একটি ছোট কাঠের নৌকা নিয়ে ভ্রমণে যান।

তিনি জানান, নৌকায় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত লোক ওঠার কারণে বিলের মাঝখানে নৌকাটি ডুবে যায়। পরে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জমিলা আক্তার ও নুসরাতকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অপর রোগী মিম (১২) বর্তমানে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।মিম একই উপজেলার বিষম্ভপুর গ্রামের আসমত আলী ও আফরোজা বেগম দম্পতির কন্যা।

ওসি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। নিহতদের মৃতদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঢাকা/এসএস

লালমোহনবাসী ডিপিপি অনুযায়ী কার্পেটিংসহ মূল পরিকল্পনার বাস্তবায়ন চায়

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নৌকাডুবিতে ২ জনের মৃত্যু

আপডেটের সময় ০১:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬