ভিয়েনা ০৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী দ্রুত সিদ্ধান্ত প্রদানের লক্ষ্যে নতুন ইইউ আশ্রয় নীতি কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি আলোচনা: তেহরানে কাতারের প্রতিনিধি দল জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের সাবেক আইজি বেনজির গ্রেফতার লালমোহনে জমি জবরদখল চেষ্টার অভিযোগ, স্পিকারের সুদৃষ্টি কামনা এসিল্যান্ড পরিচয়ে টাকা দাবি লালমোহনে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মন্ত্রী মাহবুব আনাম স্বপন

গুম ব্যক্তিদের শিশুরা এখনো বাবাদের ফিরে আসার অপেক্ষায়: ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
  • ৮১ সময় দেখুন

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যারা গুমের শিকার হয়েছেন তাদের পরিবারের দায়িত্ব সরকারকেই নিতে হবে।

তিনি বলেন, এসব পরিবারের অসহায়ত্বের দায় কে নেবে? এমন অনেক লোক আছেন যাদের ৯-১০ বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। ইলিয়াস আলী এবং চৌধুরী আলমসহ আমাদের ৫০০ এরও বেশি নেতা-কর্মী বহু বছর ধরে নিখোঁজ আছেন। সরকারের কোনো জবাবদিহীতা নেই এসব বিষয়ে। বিএনপি নেতা বলেন, গুম হওয়া ব্যক্তিদের শিশুরা এখনও তাদের বাবাদের ফিরে আসার অপেক্ষায় আছে।

আন্তর্জাতিক গুম বিরোধী দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত এক কর্মসূচিতে ফখরুল এসব কথা বলেন।

মির্জা ফখরুল সরকার প্রধানের উদ্দেশ্যে বলেন, আপনি ভুক্তভোগীদের শিশুদের কান্না শুনছেন। আপনারা (সরকার) বলছেন এগুলো (গুম) এখানে ঘটে না। যদি তাই হয়, তাহলে তারা কোথায় গেল? তাদের সন্ধান করা এবং একে একে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া আপনাদের দায়িত্ব। এটা করতেই হবে, অন্যথায় জনগণের আদালতে আপনার বিচার হবে।

এসময় ফখরুল গুমের সংস্কৃতি বন্ধ করতে এবং মানবতার বিরুদ্ধে এই ধরনের অপরাধ থেকে মুক্তি পেতে সমাজের সর্বস্তরের মানুষকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

গুমের শিকার অনেক পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনের ছবি হাতে নিয়ে কর্মসূচিতে যোগ দেন। কর্মসূচিতে শোকাহত পরিবারের সদস্যরা তাদের কারও বাবা-ছেলে ও ভাইদের খুঁজে পেতে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে আবেদন করেন।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গুম ব্যক্তিদের শিশুরা এখনো বাবাদের ফিরে আসার অপেক্ষায়: ফখরুল

আপডেটের সময় ০৬:০০:৫১ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১