ভিয়েনা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত খোয়াই নদীতে নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার ইরান ‘সম্পূর্ণ পরাজিত’, তারা চুক্তি করতে চায়: ট্রাম্প সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার প্রধানমন্ত্রীর লালমোহন চরকচুয়ায় সরকারি গাছ কাটা বাধা দেওয়ায় হামলা- আহত ১৫ চাকরি ছেড়ে খামারে স্বপ্নের জয়; মুরগির বাচ্চা উৎপাদনে সফল খুশি খাতুন ডেঙ্গু প্রতিরোধে লালমোহনে সচেতনতা র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’র তথ্য সংগ্রহ

১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করা হবে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
  • ৪২ সময় দেখুন

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলের জন্মদিন উপলক্ষে প্রতিবছর ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করা হবে। সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে বলেন, বৈঠকে  ১৮ অক্টোবর দিনটি জাতীয়ভাবে পালন করার জন্য ‘ক ক্রমিক’ (এ গ্রেড) এ তালিকাভুক্ত করার প্রস্তাবও অনুমোদন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগদান করার মাধ্যমে সচিবালয় বিভাগের মিটিং রুমে অনুষ্ঠিত মন্ত্রিসভার এ বৈঠকে সভাপতিত্ব করেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, তারা  ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ প্রকল্পের দ্বিতীয় ধাপ চালু করেছেন উল্লেখ করে বলেন, আইসিটি বিভাগ ‘শেখ রাসেল দিবস’ পালনের প্রস্তাবটি উত্থাপন করে।

এ প্রকল্পের অধীনে সারা দেশের ৫ হাজার শিক্ষা প্রতিষ্ঠান ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ স্থাপন করা হবে। প্রকল্পের সাথে সামঞ্জস্য রেখে মোট ৩০০টি শিক্ষা প্রতিষ্ঠানকে ‘স্কুল অফ ফিউচার’-এ পরিণত করা হবে।

বৈঠকে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা গত ১০/১২ বছর ধরে ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করে আসছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশের শিশুদের মধ্যে ব্যাপক প্রভাব সৃষ্টি করতে আইসিটি বিভাগ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এটিকে এ গ্রেড হিসাবে তালিকাভুক্ত করার প্রস্তাব করে।

ঢাকা/ইবিটাইমস/এমএইচ

জনপ্রিয়

লালমোহনে “শান্তির প্রতিধ্বনি” নামে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস’ পালন করা হবে

আপডেটের সময় ০৬:৫৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১