ভিয়েনা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০ জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে ওবায়দুল কাদেরের আহ্বান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ১৬৩ সময় দেখুন

ঢাকা: দক্ষিণ এশিয়ার একটি দেশে রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশে যাতে কোনো সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ষড়যন্ত্র চলছে। দক্ষিণ এশিয়ার একটি দেশে রাজনৈতিক পরিবর্তনে অনেকেই স্বপ্ন দেখছেন। মনে রাখবেন রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে।

বুধবার বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’ শীষক এক আলোচনা সভা এবং করোনাভাইরাস প্রতিরোধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ওবায়দুল কাদের প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের নামে বিএনপি কোথায় পৌঁছেছে সেটা চন্দিমা উদ্যানে তাদের তান্ডব থেকে প্রমাণিত হয়। তারা পুলিশের ওপর ইট পাটকেল ছুঁড়েছে। এখানে ষড়যন্ত্রেরও কোনো ঠাঁই নাই। সকল সড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনালী সোপানে পৌঁছাবো।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মতিয়া চৌধুরী। সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাকসুদ কামাল। এতে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য কর্ণেল (অব.) ফারুক খান, আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকতে ওবায়দুল কাদেরের আহ্বান

আপডেটের সময় ০৪:৩৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১