ভিয়েনা ০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা থেকে দিল্লি-কলকাতা ফ্লাইট ২২ আগস্ট থেকে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ৫৭ সময় দেখুন

ঢাকা: আগামী ২২ আগস্ট থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে তিন দিন রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করা হবে।

বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

বিমানের কর্মকর্তা বলেন, বিমানের যে কোনো সেলস অফিস, বিমান কল সেন্টার- ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে এ রুটের টিকেট সংগ্রহ করা যাবে। যাত্রীদের ফ্লাইটে ওঠার পূর্ববর্তী ৭২ ঘণ্টার মধ্যে আরটি/পিসিআর পরীক্ষা (কোভিড পরীক্ষা) করাতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

তাহেরা খন্দকার আরও জানায়, ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে কানাডার ডি হ্যাভিল্যান্ড কর্তৃক তৈরিকৃত অত্যাধুনিক ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ ব্যবহার করা হবে। নতুন এই উড়োজাহাজগুলোতে রয়েছে হেপা ফিল্টার প্রযুক্তি যা মাত্র চার মিনিটেই ভিতরের বাতাসকে ব্যাকটেরিয়া, ভাইরাসসহ অন্যান্য জীবাণু থেকে মুক্ত করবে। দুই আসনের মধ্যবর্তী স্থানে পর্যাপ্ত জায়গা, এলইডি লাইটিং এবং প্রশস্ত জানালা থাকায় ভ্রমণ হবে আরামদায়ক ও আনন্দময়।

ঢাকা/ইবিটাইমস/আরএন

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঢাকা থেকে দিল্লি-কলকাতা ফ্লাইট ২২ আগস্ট থেকে

আপডেটের সময় ০৪:৫৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১