ভিয়েনা ০৩:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অনেককে হেলিকপ্টারের ডানা ধরে ঝুলতে হবে: হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১
  • ৫৪ সময় দেখুন

ঢাকা: আফগানিস্তান থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এখনও সময় আছে শিক্ষা নেয়ার। আফগানিস্তানে কী হয়েছে— এটা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেন। অনেককে কিন্তু হেলিকপ্টারের ডানা ধরে ঝুলতে হবে। জনগণের জয় একদিন না একদিন হবেই।

বুধবার (১৮ আগস্ট) বিএনপির উদ্যোগে ‘ইতিহাস কথা কয়’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা সভায় হাফিজ উদ্দিন এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আরও বলেন, দেশের অধিকাংশ জনগণ যাকে সমর্থন করবে, যে দল বা যে আদর্শকে সমর্থন করবে, এটিকে কোনোদিন দাবিয়ে রাখা যায় না। যার জন্যে পৃথিবী সবচেয়ে সর্বশক্তিমান পরাশক্তিকেও আফগানিস্তান থেকে যেতে হয়েছে।

তিনি বলেন, ‘‘জিয়াউর রহমান একজন সৈনিক ছিলেন, যিনি সংবিধান সমুন্নত রাখার চেষ্টা করেছিলেন। আমাদেরকে বলেছিলেন, ‘গো অ্যান্ড গেট ট্রুপস রেডি।’ তাদের নেতাকে (শেখ মুজিবুর রহমান) মহাননেতা বলে সম্বোধন করেছিলেন। জীবনে কোননোদিন রাষ্ট্রপতি হওয়ার পরে কখনও আওয়ামী লীগের নেতা বা তাদের যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন, তাদের বিরুদ্ধে কোনোদিন কোনো কটূক্তি করেননি। এই ধরনের একজন সাদা মনের মানুষকে আজকে তারা খুনি হিসেবে দেশবাসীর সামনে উপস্থাপন করতে চায়। কী দুর্ভাগ্য তাদের, কী দুর্ভাগ্য আমাদের।”

ঢাকা/ইবিটাইমস/আরএন

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অনেককে হেলিকপ্টারের ডানা ধরে ঝুলতে হবে: হাফিজ

আপডেটের সময় ০৪:৪১:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১