ভিয়েনা ১১:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী হাঁস চুরির দায়ে আটক যুবককে নামাজ পড়িয়ে মুক্তি! লালমোহন যুব রেড ক্রিসেন্টের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন, লালমোহনে আনন্দ মিছিল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ চীনে ভূমিধসে ১১ জনের প্রাণহানি, নিখোঁজ ৫০ জাতিসংঘের নেতৃত্বের দৌড়ে ৬ প্রার্থী স্পেনে দাবানল : মাদ্রিদ অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

কাগজে-কলমে মন্ত্রীরা সফল, ব্যর্থ জনগন : মোমিন মেহেদী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১
  • ১১০ সময় দেখুন

ঢাকা প্রতিনিধিঃ নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে এটাই বারবার দেখছি- গণমাধ্যমে-গায়ের জোরে- কাগজে-কলমে মন্ত্রীরা সফল, ব্যর্থ জনগন। এটা কেন হয়? কারণ জনগন তাদের দুর্নীতি ধরে ফেলে; যখন দুর্নীতিতে ধরা পরে যায়, তখন ব্যর্থতার দায় জনগনের উপরই বর্তায় একারণে যে, তারা যোগ্য নেতা নির্বাচন করতেও ব্যর্থ।

১৭ আগস্ট সকাল ১০ টায় নতুনধারা বাংলাদেশ এনডিবি ও জাতীয় শিক্ষাধারার আয়োজনে ‘শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যাবে কিভাবে?’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন।

এনজি বাংলাদেশ এডুকেশন সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জাতীয় শিক্ষাধারার উপদেষ্টা অধ্যাপক শুভঙ্কর দেবনাথ। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জাতীয় শিক্ষাধারার সদস্য প্রভাষক সাবিকুন নাহার প্রমুখ ।

এসময় নেতৃবৃন্দ আরো বলেন, স্বাস্থ্য-শিক্ষা-খাদ্য-শিল্প-পররাষ্ট্র-বাণিজ্য-প্রযুক্তি, যোগাযোগসহ অধিকাংশ মন্ত্রণালয়ের মন্ত্রীই ব্যর্থতার পরিচয় দিয়েছেন, ব্যর্থতা ও দুর্নীতিগ্রস্থতার পরিচয় দিয়েছেন সচিব-আমলারা। তারা রাজনৈতিক-প্রশাসনিক শক্তি কাজে লাগিয়ে একের পর এক অপরাধ-দুর্নীতি করলেও পার পেয়ে যাচ্ছেন কেবল জনগন ঐক্যবদ্ধ হতে ব্যর্থ হওয়ায়। জনগন ঐক্যবদ্ধ হলে এক মিনিটের মধ্যে দুর্নীতি থেকে সুনীতিতে এগিয়ে যেতো বাংলাদেশ।

হাফিজা লাকী /ইবিটাইমস

Tag :
জনপ্রিয়

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাগজে-কলমে মন্ত্রীরা সফল, ব্যর্থ জনগন : মোমিন মেহেদী

আপডেটের সময় ১১:০০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১