ভিয়েনা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

সিলেটে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৮৫ সময় দেখুন

সিলেট প্রতিনিধি: সিলেটে করোনাভাইরাসে আরও ১৩ জন মারা গেছেন। নতুন করে ৪৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে সিলেটে করোনায় ১৩ জন মারা গেছেন। এর মধ্যে ১২ জনই সিলেট জেলার। অপরজন মৌলভীবাজারের। এ নিয়ে বিভাগে করোনায় ৮৯৭ জন মারা গেছেন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ৪৬০ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৫৫ জনসহ সিলেট জেলায় শনাক্ত হয়েছেন ৩১১ জন। শনাক্তদের মধ্যে ৩২ জন সুনামগঞ্জের, ৫২ জন মৌলভীবাজারের ও ৬৫ জন হবিগঞ্জের। এক হাজার ৭২২ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ২৬.৭১ ভাগ।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় বিভাগে ৪৭৪ জন করোনামুক্ত হয়েছেন। এছাড়া বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৫৭৭ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।

সিলেট/ইবিটাইমস/আরএন

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিলেটে করোনায় আরও ১৩ জনের মৃত্যু

আপডেটের সময় ০৩:২৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১