ভিয়েনা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ মেহেরপুর সীমান্তে গোপন ভাণ্ডার থেকে ৫০০০ লিটার তেল জব্দ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে : ট্রাম্প চুক্তি হোক বা না হোক, ‘খুব শিগগিরই’ ‘ ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ঝালকাঠিতে জ্বালানি তেলের সংকটে কৃষির সর্বনাশ টাঙ্গাইলে ৪ ইটভাটায় জরিমানা ইসরাইল পার্লামেন্টে ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল অনুমোদন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সাথে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রওশন এরশাদ আইসিইউতে

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৪২ সময় দেখুন

ঢাকা: ফুসফুসের জটিলতা নিয়ে দু’দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা নিচ্ছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

তাকে সোমবার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার সহকারী একান্ত সচিব (এপিএস) মামুন হাসান। তিনি জানান, সিএমএইচে শনিবার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় রওশনের ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইড পাওয়ায় তাকে ভর্তি করা হয়। সোমবার ম্যাডামের শারিরিক পরিস্থিতি আগের চেয়ে অনেক স্থিতিশীল।

এদিকে, বিরোধী দলীয় নেতার দপ্তরের সংবাদ বিজ্ঞিপ্তিতে জানানো হয়, জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশনের ছেলে রাহগীর আলমাহি সাদ এরশাদ মায়ের আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। এছাড়া জাতীয় পার্টি পক্ষ থেকে সিএমএইচে চিকিৎসাধীন রওশন এরশাদের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

৭৮ বছর বয়সী রওশন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য। দুই মেয়াদে তিনি সংসদের বিরোধী দলীয় নেতার দায়িত্বে রয়েছেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

৫০ বছরের পুরনো রাস্তা বন্ধ করে লালমোহনে ৪ পরিবারের ৩০ সদস্য অবরুদ্ধ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রওশন এরশাদ আইসিইউতে

আপডেটের সময় ০৫:৫৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১