ভিয়েনা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করবে উত্তর কোরিয়া মার্কিন চাপের মুখে ২ হাজারের বেশি বন্দিকে ক্ষমার ঘোষণা কিউবার সরকারি ব্যয় সংকোচন, অফিস সময় কমানো ও সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধের সিদ্ধান্ত টানা প্রায় ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী খুলনায় চালু হচ্ছে ই-হেলথ কার্ড তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক টাঙ্গাইলে হামে আক্রান্ত ৮ মাসের শিশুর মৃত্যু টাঙ্গাইলের নাগরপুরে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণ

তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্ক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৬২ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নিয়ে প্রেসিডেন্ট প্যালেসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর যুদ্ধ শেষের ঘোষণা দিয়েছে তালেবান। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় বসার অপেক্ষা তালেবানের।

এরই মধ্যে আফগানিস্তানে তালেবান সরকারকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেশ কয়েকটি দেশ। এ তালিকায় চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো ছাড়াও রয়েছে প্রতিবেশী পাকিস্তান ও তুরস্কের নাম। জানা গেছে, এই দেশগুলো এরই মধ্যে তালেবানকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি শুরু করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে, দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি তালেবানকে স্বীকৃতি দিতে পারে। এ ব্যাপারে চীনা নাগরিকদের মধ্যেও ইতিবাচক মনোভাব তৈরির চেষ্টা করা হচ্ছে। এছাড়া রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন থেকে বলা হয়েছে, কাবুল থেকে রাশিয়ার দূতাবাস সরানোর কোনও পরিকল্পনা নেই।

তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন সংবাদমাধ্যমকে বলেছেন, মস্কোর সঙ্গে তাঁর দলের সুসম্পর্ক রয়েছে। এ ছাড়া রাশিয়াসহ অন্য দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি তালেবানের নীতির মধ্যেই পড়ে।

এদিকে ইসলামাবাদ বলছে, দাসত্বের শেকল ভেঙেছে আফগানিস্তান। আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তাঁর দেশ পাকিস্তানের সঙ্গে মিলে আফগানিস্তানের স্থিতিশীলতার জন্য কাজ করবে। এ ব্যাপারে যথাসাধ্য সবকিছুই করা হবে।

ডেস্ক/ইবিটাইম/আরএন

জনপ্রিয়

হরমুজ প্রণালি সুরক্ষায় সামরিক শক্তি প্রয়োগের প্রস্তাবে আজ নিরাপত্তা পরিষদে ভোট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

তালেবান সরকারকে স্বীকৃতি দিচ্ছে চীন, রাশিয়া, পাকিস্তান ও তুরস্ক

আপডেটের সময় ০৬:২৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১