ভিয়েনা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

গণটিকার কর্মসূচি সরকারের আরেকটি তামাশা : মির্জা ফখরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৫১ সময় দেখুন

ঢাকা: গণটিকার কর্মসূচি সরকারের আরেকটি তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এমন মন্তব্য করেন। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৭তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এত বড় একটা বৈশ্বিক মহামারি সরকার সঠিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে এবং সেই টিকা সংগ্রহ করতে গিয়ে দুর্নীতি করেছে। তারা গণটিকা প্রদানের নামে আরেকটি তামাশা জনগণের সামনে উপস্থিত করেছে। যার ফলে সমগ্র দেশে করোনাভাইরাসের সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে।

বিএনপির মহাসচিব বলেন, অপরিকল্পিত লকডাউন দিয়ে প্রকৃতপক্ষে তারা বিরোধী দলের ওপরে ক্র্যাকডাউন করেছে। তিনি অভিযোগ করেন, তারা কোনো সভা-সমিতি, কোনো জমায়েত করতে না দিয়ে নিজেরা ঠিকই সব করে যাচ্ছে।

মির্জা ফখরুল বলেন, এই সরকার ইতিহাসকে বিকৃত করার জন্যে এবং জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিরুদ্ধে অত্যন্ত অপমানজনক কথাবার্তা বলছে। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ইতিহাসকে বিকৃত করা এবং জনগণকে বিভ্রান্ত করা।

বিএনপির মহাসচিব আরও বলেন, আমরা খুব ভালো করেই জানি যখন ১৫ আগস্টের হত্যাকাণ্ড ঘটে সেই হত্যাকাণ্ডের পরে কারা ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ, তাদেরই নেতা খোন্দকার মোশতাক আহমেদ সেদিন ক্ষমতাসীন হয়েছিলেন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়েই নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছিল শেখ মুজিবুর রহমানের রক্তের ওপর দিয়ে হেটে গিয়ে, এই কথা আমরা ভুলে যাইনি।

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির সঞ্চালনায় দোয়া মাহফিলে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান ও আবদুস সালাম বক্তব্য দেন।

ঢাকা/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

গণটিকার কর্মসূচি সরকারের আরেকটি তামাশা : মির্জা ফখরুল

আপডেটের সময় ০৬:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১