ভিয়েনা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন

করোনায় দেশে আরও ১৭৪ মৃত্যু, দেশে মিলেছে “ল্যাম্বডা’ এর অস্তিত্ব

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৬:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১
  • ৫৯ সময় দেখুন

ঢাকা: দেশে গত এক দিনে আরও ৬ হাজার ৯৫৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এছাড়া নতুন করে মৃত্যু হয়েছে ১৭৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৬ হাজার ৯৫৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। এ নিয়ে দেশে মোট ১৪ লাখ ২৫ হাজার ৮৬১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ২৪ হাজার ৩৪৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ০৮ শতাংশ। এই হার আগের দিন ছিল ২০ দশমিক ২৫ শতাংশ। করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তারে জুলাই মাসের বড় একটি সময় তা ৩০ শতাংশের উপরে বা আশপাশে ছিল।

এদিকে, দেশে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট “ল্যাম্বডার” উপস্থিতি পেয়েছে শিল্প, বিজ্ঞান ও গবেষণা পরিষদ-বিসিএসএইচআর। এটি পেরু ভ্যারিয়েন্ট নামেও পরিচিত।

ঢাকা/ইবিটাইমস/আরএন

দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

করোনায় দেশে আরও ১৭৪ মৃত্যু, দেশে মিলেছে “ল্যাম্বডা’ এর অস্তিত্ব

আপডেটের সময় ০৬:২৮:১১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১